TRENDING:

একাদশ–দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হবে কবে থেকে? ৫ বিষয়ের বিজ্ঞপ্তি জারি করল SSC!

Last Updated:

শুরু হবে একাদশ–দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, পাঁচ বিষয়ের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি! কবে থেকে? এসএসসি সূত্রে খবর, সফল চাকরিপ্রার্থীরা ২০ ফেব্রুয়ারি থেকে কমিশনের সরকারি ওয়েবসাইটে লগ-ইন করে জানতে পারবেন, কারা কারা কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছেন। নির্দিষ্ট মেধাতালিকা এবং শূন্যপদের ভিত্তিতে প্রার্থীদের ডাকা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এগোল স্কুল সার্ভিস কমিশন। উচ্চমাধ্যমিক স্তরে শূন্যপদ পূরণের লক্ষ্যে প্রথম পর্যায়ে পাঁচটি বিষয়ের কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপে বহু সফল চাকরিপ্রার্থীর সামনে নিয়োগের পরবর্তী ধাপ স্পষ্ট হল। কমিশন সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম ও মেধাতালিকার ভিত্তিতেই কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং সংশ্লিষ্ট সব তথ্য কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে কাউন্সেলিং কবে?
স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে কাউন্সেলিং কবে?
advertisement

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কমিশনের তরফে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য প্রথম পর্যায়ে পাঁচটি বিষয়ের কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে।

আপনার শরীরে কি ক্যানসার বাসা বাঁধছে? মাত্র ৩০ মিনিটেই জানতে পারবেন! যুগান্তকারী পদক্ষেপ দেশে

advertisement

আইআইটির প্রাক্তন কৃতি ছাত্রের দেহ উদ্ধার ক্যালিফোর্নিয়ায়! জানেন, কে ছিলেন এই ২২ বছরের সাকেত শ্রীনিবাসাইয়া?

এসএসসি সূত্রে খবর, সফল চাকরিপ্রার্থীরা ২০ ফেব্রুয়ারি থেকে কমিশনের সরকারি ওয়েবসাইটে লগ-ইন করে জানতে পারবেন, কারা কারা কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছেন। নির্দিষ্ট মেধাতালিকা এবং শূন্যপদের ভিত্তিতে প্রার্থীদের ডাকা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

advertisement

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময় ও নিয়ম মেনে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য নির্দেশিকা সংক্রান্ত তথ্যও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্ধারিত দিনে উপস্থিত না থাকলে বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে সংশ্লিষ্ট প্রার্থীর সুযোগ বাতিল হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শিলিগুড়িতে চরমে গ্যাসের সঙ্কট! হোটেল-ফাস্টফুড ব্যবসায়ীদের মাথায় হাত, প্রবল চাপে উত্তরবঙ্গের পর্যটকরাও
আরও দেখুন

দীর্ঘ প্রতীক্ষার পর এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
একাদশ–দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হবে কবে থেকে? ৫ বিষয়ের বিজ্ঞপ্তি জারি করল SSC!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল