ই-মেল মারফত এই অভিযোগ পাওয়ার পরেই উত্তর কলকাতা পলিটেকনিক কলেজের অধ্যক্ষকে জানায় ইউজিসি। অধ্যক্ষ কাশীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। র্যাগিং বিরোধী আইন, ভয় দেখানো, হুমকি, হেনস্থা এই সমস্ত ধারাতে মামলা রুজু করা হয়েছে।
advertisement
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র ইউজিসি অ্যান্টি র্যাগিং হেল্পলাইনে অভিযোগ করে বলেন, ক্লাস শুরুর পর থেকেই দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জনা কয়েক পড়ুয়া তাঁকে জোর করে অনিচ্ছা থাকা সত্ত্বেও পুশআপ, উঠবস করানো থেকে শারীরিক ভাবে হেনস্থা করেছে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়েছে।
advertisement
তবে অভিযোগ জানানোর সময় নিজের পরিচয় গোপন রেখেছেন বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি অনুসন্ধান করে দেখছে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ।
অমিত সরকার
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2026 11:47 AM IST
