TRENDING:

Purulia Education News: মাতৃভাষার সঙ্গে এবার বিদেশের টান! পুরুলিয়ার সাঁওতালি স্কুলে প্রশংসনীয় উদ্যোগ, খেলাচ্ছলে ইংরেজি শিখছে খুদে পড়ুয়ারা

Last Updated:

Purulia Education News: অলচিকি লিপিতে পঠনপাঠনের পাশাপাশি খুদে পড়ুয়াদের ইংরেজির প্রাথমিক পাঠ দেওয়া হচ্ছে, যা তাদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত করবে বলে আশাবাদী বিশেষজ্ঞেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের প্রত্যন্ত গ্রামের সাঁওতালি মিডিয়াম স্কুলে এবার খুদে পড়ুয়াদের জন্য শুরু হয়েছে ইংরেজি শিক্ষার বিশেষ উদ্যোগ। নিজেদের মাতৃভাষার পাশাপাশি যাতে ছাত্র-ছাত্রীরা ইংরেজি ভাষাতেও দক্ষ হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই কাশীপুরের জীবনপুরে অবস্থিত শিকার কুহু আদিবাসী প্রাইমারি স্কুলে শুরু হয়েছে ইংরেজি ভাষাতেও বিশেষ পঠনপাঠন।
advertisement

এই উদ্যোগের মাধ্যমে ছোটদের শুরু থেকেই ইংরেজি ভাষার প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের ইংরেজি পড়া, লেখা এবং সঠিক উচ্চারণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। শিক্ষকরা সহজ, আকর্ষণীয় ও আনন্দময় পদ্ধতিতে পাঠদান করছেন, যাতে পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি ভাষা শেখার আগ্রহ পায়।

আরও পড়ুন: ঘণ্টায় ১ হাজার, স্বাদেও লাজবাব! মুড়িমুড়কির মতো মিষ্টি তৈরি হচ্ছে পুরুলিয়ায়, নতুন প্রযুক্তিতে ব্যাপক লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা

advertisement

স্কুলের শিক্ষিকা কাজলী হাঁসদা জানান, “ছাত্রছাত্রীরা যাতে প্রথম থেকেই সাঁওতালি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও সমানভাবে দক্ষ হয়ে উঠতে পারে, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি বলেন, “বড় হয়ে তারা যেন বিভিন্ন জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে সাঁওতালি ও ইংরেজি, দুই ভাষাতেই কথা বলতে পারে, সেটাই তাদের মূল লক্ষ্য।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাতৃভাষার সঙ্গে এবার বিদেশের টান! পুরুলিয়ার সাঁওতালি স্কুলে প্রশংসনীয় উদ্যোগ, খেলাচ্ছলে ইংরেজি শিখছে খুদে পড়ুয়ারা
আরও দেখুন

স্কুল কর্তৃপক্ষের মতে, মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের ক্ষেত্রে অনেক বেশি সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে বৃহত্তর পরিসরে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগও পাবে ছাত্র-ছাত্রীরা। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের এই স্কুলে নিজেদের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় শিক্ষার সুযোগ পৌঁছে দিতে এবং খুদে পড়ুয়াদের ভবিষ্যৎকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় মানুষজন ও অভিভাবকেরা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Purulia Education News: মাতৃভাষার সঙ্গে এবার বিদেশের টান! পুরুলিয়ার সাঁওতালি স্কুলে প্রশংসনীয় উদ্যোগ, খেলাচ্ছলে ইংরেজি শিখছে খুদে পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল