TRENDING:

Oil India Recruitment 2021: অয়েল ইন্ডিয়া লিমিটেডে ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ!

Last Updated:

অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.oil-india.com/ গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অয়েল ইন্ডিয়া লিমিটেডের (Oil India Limited) বিভিন্ন পদে নিয়োগ চলছে। সম্প্রতি অয়েল ইন্ডিয়া লিমিটেডে (Oil India Recruitment 2021) ড্রিলিং রিগম্যন, অ্যাসিসট্যান্ট মেকানিক পদের জন্য নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং উৎসাহী প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.oil-india.com/ গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন।
advertisement

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে অয়েল ইন্ডিয়া লিমিটেডে ড্রিলিং রিগম্যন, অ্যাসিসট্যান্ট মেকানিক পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়োগ হবে মূলত চুক্তির ভিত্তিতে। প্রথমে ৬ মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। পরবর্তীতে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে, পরিচালনা অনুসারে, শারীরিক যোগ্যতা যাচাই ও অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে নিয়োগের সময়সীমা আরও ৬ মাস বাড়ানো হবে। চুক্তির সর্বোচ্চ সময়সীমা হবে ১২ মাস।

advertisement

অয়েল ইন্ডিয়া লিমিটেডে শূন্যপদের সংখ্যা:

প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ১১৫টি রয়েছে বলে জানানো হয়েছে।

অয়েল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ প্রক্রিয়া:

নিয়োগের সমগ্র প্রক্রিয়াটি ইন্টারভিউ, ব্যক্তিগত মূল্যায়ন এবং স্কিল টেস্টের ওপর ভিত্তি করে সম্পূর্ণ হবে।

অয়েল ইন্ডিয়া লিমিটেডে ইন্টারভিউয়ের তারিখ:

অ্যাসিসট্যান্ট ওয়েলডার পদের জন্য ইন্টারভিউ হবে ১৬ অগস্ট, ২০২১ তারিখে।

অ্যাসিসট্যান্ট ফিটার পদের জন্য ইন্টারভিউ হবে ১৮ অগস্ট, ২০২১ তারিখে।

advertisement

অ্যাসিসট্যান্ট ডিজেল মেকানিক পদে নিয়োগের ইন্টারভিউ হবে ২০ অগস্ট, ২০২১ তারিখে।

ইলেক্ট্রিক্যাল সুপারভাইজার পদের জন্য ইন্টারভিউ হবে ২৩ অগস্ট, ২০২১ তারিখে।

গ্যাস লগার পদে নিয়োগের ইন্টারভিউ হবে ২৫ অগস্ট, ২০২১ তারিখে।

অ্যাসিসট্যান্ট রিগ ইলেক্ট্রিশিয়ান পদের জন্য ইন্টারভিউ হবে ৩০ অগস্ট, ২০২১ তারিখে।

কেমিক্যাল অ্যাসিসট্যান্ট পদের ইন্টারভিউ হবে ২ সেপ্টেম্বর, ২০২১ তারিখে।

advertisement

কেমিক্যাল অ্যাসিসট্যান্ট-পাম্প পদের ইন্টারভিউ হবে ৬ সেপ্টেম্বর, ২০২১ তারিখে।

ড্রিলিং রিগম্যান পদে নিয়োগের ইন্টারভিউ হবে ৮ সেপ্টেম্বর, ২০২১ তারিখে।

অ্যাসিসট্যান্ট মেকানিক (ICE) পদে নিয়োগের ইন্টারভিউ হবে ১৩ সেপ্টেম্বর, ২০২১ তারিখে।

ইন্টারভিউয়ের স্থান:

Employee Welfare Office, Nehru Maidan, Oil India Limited, Duliajan

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় এবার মহাকাশ গবেষণার স্বপ্ন, অ্যাস্ট্রোফিজিক্সের ‘পাঠশালা’য় উপচে পড়া ভিড়
আরও দেখুন

আবেদনকারী প্রার্থীরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানার জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.oil-india.com/ গিয়ে নোটিফিকেশন দেখতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Oil India Recruitment 2021: অয়েল ইন্ডিয়া লিমিটেডে ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল