TRENDING:

Job News: পারিশ্রমিক মাসিক ৪০,০০০ টাকা, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে হবে নিয়োগ! কারা আবেদন করতে পারবেন?

Last Updated:

Job News: নিউটাউন রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। ভাল বেতন, জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিউটাউন রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, চাকরিপ্রার্থীদের থেকে অনলাইন এবং অফলাইন– উভয় মাধ্যমেই আবেদনপত্র গ্রহণ করা হবে।
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে কর্মখালি
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে কর্মখালি
advertisement

বিশ্ববিদ্যালয়ে সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। জানানো হয়েছে, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা।

আরও পড়ুন: সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, তাও আবার দার্জিলিঙে! এখনই জেনে আবেদন করুন

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। তাঁদের স্নাতক যোগ্যতার পাশাপাশি প্রয়োজন ন্যূনতম ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাও। যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: মাইক্রোসফ্টে বার্ষিক ৫৪ লক্ষ বেতনের চাকরি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীর আকাশছোঁয়া সাফল্য

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে প্রথমে আবেদন জানাতে হবে। তার পর আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায়। অনলাইন এবং অফলাইনে আবেদন জানানোর শেষ দিন আগামী ২০ এবং ২৪ নভেম্বর। এর পর লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job News: পারিশ্রমিক মাসিক ৪০,০০০ টাকা, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে হবে নিয়োগ! কারা আবেদন করতে পারবেন?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল