TRENDING:

Job Vacancy: পাবলিক সার্ভিস কমিশনের আওতায় আয়ুষ বিভাগে মেডিক্যাল অফিসার নিয়োগ, জানুন বিস্তারিত!

Last Updated:

APPSC Medical Officers Recruitment 2021: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে APPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে psc.ap.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অন্ধ্র প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের (Andhra Pradesh Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আয়ুষ বিভাগে মেডিক্যাল অফিসার নিয়োগের জন্য আবেদনপত্র (Job Vacancy) গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে APPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে psc.ap.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Job Vacancy News- Photo-Representative
Job Vacancy News- Photo-Representative
advertisement

APPSC Medical Officers Recruitment 2021: আবেদনের তারিখ

বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ অক্টোবর থেকে। Job Vacancy  প্রার্থীরা আগামী ২৫ অক্টোরব, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে APPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটেই psc.ap.gov.in প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।

APPSC Medical Officers Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

advertisement

কর্তৃপক্ষের তরফে মোট ১৫১টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন - Panchang Today 28 September 2021: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

APPSC Medical Officers Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

আয়ূর্বেদ ডিসিপ্লিন: ৭২টি পদ

হোমিওপ্যাথি ডিসিপ্লিন: ৫৩টি পদ

ইউনানি ডিসিপ্লিন: ২৬টি পদ

advertisement

APPSC Medical Officers Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে চান তাঁদের নির্দিষ্ট ডিসিপ্লিনে ডিগ্রি থাকতে হবে এবং ১ বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। এছাড়াও রাজ্যের নিয়মানুযায়ী প্রার্থীকে স্থায়ী ভাবে রেজিস্টার করা মেডিক্যাল পেশার সঙ্গে যুক্ত থাকতে হবে।

আরও পড়ুন - IPL 2021 Points Table: জমে ক্ষীর IPL-র পয়েন্ট টেবল, KKR ম্যাচের আগে জানুন অঙ্ক

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: অন্ধ্র প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (APPSC)

পদের নাম: মেডিক্যাল অফিসার

শূন্যপদের সংখ্যা: ১৫১

কাজের স্থান: অন্ধ্র প্রদেশ

কাজের ধরন: সরকারি কাজ

নির্বাচন পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা

আবেদন প্রক্রিয়া শুরু: ০৪.১০.২০২১

শিক্ষাগত যোগ্যতা: নির্দিষ্ট ডিসিপ্লিনে ডিগ্রি ও ১ বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা

advertisement

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ২৫.১০.২০২১

APPSC Medical Officers Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের উল্লিখিত পদে নিয়োগের জন্য কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবে স্বয়ং কমিশন। যদিও এখনও পর্যন্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি তবে পরবর্তীতে তা প্রার্থীদের অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কমিশন সুত্রে আরও জানানো হয়েছে যে, প্রার্থীদের জন্য কমিশনের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত একটি জেনারেল মক টেস্টের (Mock Test) সুবিধা প্রদান করা হয়েছে। যাতে প্রার্থীরা উল্লিক্ষিত পদের জন্য কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা সংক্রান্ত ধারণা পেতে পারেন।

নিয়োগ বিষয়ে সম্পূর্ণ বিবরণ জানতে প্রার্থীরা এই লিঙ্কে ক্লিক করে পড়তে পারেন- https://psc.ap.gov.in/(S(t0qsn1hcke5vtwpdhu3qatru))/HomePages/RecruitmentNotifications.aspx

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় এবার মহাকাশ গবেষণার স্বপ্ন, অ্যাস্ট্রোফিজিক্সের ‘পাঠশালা’য় উপচে পড়া ভিড়
আরও দেখুন

আবেদনের শেষ দিন: ২৫.১০.২০২১ তাই আগ্রহী প্রার্থীরা সকলে নির্ধারিত লিঙ্কে ক্লিক করে জেনে নিয়ে ঝটপট আবেদন করে ফেলুন৷

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: পাবলিক সার্ভিস কমিশনের আওতায় আয়ুষ বিভাগে মেডিক্যাল অফিসার নিয়োগ, জানুন বিস্তারিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল