TRENDING:

ISRO VSSC Recruitment 2021: বড় সুযোগ! জুনিয়র রিসার্চ ফেলোর খোঁজ চলছে, জেনে নিন বিস্তারিত...

Last Updated:

ইন্টারভিউয়ের মাধ্যমে JRF নিয়োগ (Recruitment) করা হবে। প্রথমে যাঁরা আবেদন করবেন তাঁদের আবেদনপত্র স্ক্রিনিং করা হবে। এবং বাছাইয়ের পর উপযুক্ত প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
advertisement

ISRO VSSC recruitment 2021: শূন্যপদের সংখ্যা

মোট ১২টি শূন্যপদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে জুনিয়র রিসার্চ ফেলোর জন্য।

ISRO VSSC recruitment 2021: বাছাই প্রক্রিয়া

ইন্টারভিউয়ের মাধ্যমে JRF নিয়োগ করা হবে। প্রথমে যাঁরা আবেদন করবেন তাঁদের আবেদনপত্র স্ক্রিনিং করা হবে। এবং বাছাইয়ের পর উপযুক্ত প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এর পর তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তাঁদের তিরুবনন্তপূরমে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ -এর সময় যাবতীয় পরীক্ষার নম্বরের সার্টিফিকেট, যদি কোনও বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতার সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট (NOC), বয়সের প্রমাণপত্র, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে কোনও কাজ করে থাকলে তার সার্টিফিকেট দেখাতে হবে।

advertisement

বয়সসীমা

যাঁরা আবেদন করবেন তাঁদের বয়সসীমা ১৯ জুলাই ২০২১ তারিখে ২৮ বছরের বেশি হওয়া যাবে না। তবে বিভিন্ন সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-

যাঁরা আবেদন করবেন তাঁদের অবশ্যই ফিজিক্স, অ্যপ্লায়েড ফিজিক্স, স্পেস ফিজিক্স, অ্যাটমোস্ফিয়ার সায়েন্স, মেটেরোলজি-তে ৬৫ শতাংশ নম্বর সহ MSc ডিগ্রি থাকতে হবে। অথবা CGPA/CPI গ্রেডিংয়ে ১০ পয়েন্ট স্কেলে ৬.৮৪ বা সমতূল থাকতে হবে।

advertisement

অথবা

অ্যাটমোস্ফিয়ার সায়েন্স, স্পেস সায়েন্স, প্লানেটরি সায়েন্স, অ্যাপ্লায়েড ফিজিক্স-এ M. Tech থাকতে হবে এবং অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তবেই তাঁরা JRF এর জন্য আবেদন করতে পারবেন।

এর সঙ্গে আবেদনকারীদের নিম্নলিখিত টেস্টগুলির মধ্যে অন্তত একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে-

CSIR-UGC ন্যাশনাল এলিজেবিলিটি টেস্ট, NET লেকচারশিপ

ইঞ্জিয়ারিংয়ে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (GATE) জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট

advertisement

কী ভাবে আবেদন করবেন?

আবেদনকারীদের সরাসরি নির্দিষ্ট লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য লিঙ্কটি হল- www.vssc.gov.in

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় এবার মহাকাশ গবেষণার স্বপ্ন, অ্যাস্ট্রোফিজিক্সের ‘পাঠশালা’য় উপচে পড়া ভিড়
আরও দেখুন

ওই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেটি সম্পন্ন হলে আবেদনকারীরা একটি নম্বর পাবেন। সেই নম্বরের ভিত্তিতে অনলাইন আবেদনপত্রটি প্রিন্ট করিয়ে রাখতে হবে। আবেদনের সময় সমস্ত তথ্য সঙ্গে নিয়ে বসতে হবে। যাঁরা আবেদন করবেন তাঁরা আবেদন করার আগে সম্পূর্ণ নোটিফিকেশন ভালো করে পড়ে নিয়ে তার পর আবেদন করবেন।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ISRO VSSC Recruitment 2021: বড় সুযোগ! জুনিয়র রিসার্চ ফেলোর খোঁজ চলছে, জেনে নিন বিস্তারিত...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল