TRENDING:

HURL Recruitment 2021: ৫১৩ নন-একজিকিউটিভ পদে নিয়োগ, কোথায় কীভাবে আবেদন করবেন

Last Updated:

১৬ অগাস্টের মধ্যেই সকলকে আবেদন করতে হবে। পরে আবেদন করলে তা গ্রাহ্য হবে না।HURL-এ নিয়োগে শূন্যপদের বিবরণ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৫১৩টি নন-একজিকিউটিভ পদে নিয়োগ করতে চলেছে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেড (HURL Recruitment 2021) (HURL)। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
advertisement

HURL-এ নিয়োগে শূন্যপদের বিবরণ

৫১৩টি নন-একজিকিউটিভ পদে নিয়োগ করবে HURL। যার মধ্যে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিসট্যান্ট, ইঞ্জিনিয়ার অ্যাসিসট্যান্ট, জুনিয়র স্টোর অ্যাসিসট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট, জুনিয়র ল্যাব অ্যাসিসট্যান্ট, জুনিয়র কোয়ালিটি অ্যাসিসট্যান্ট পদ। প্রত্যেকটি ক্ষেত্রেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

HURL-এ নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

HURL-এর অফিসিয়াল ওয়েবসাইট hurl.net.in-এ আবেদন করা যাচ্ছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩ অগাস্ট, ২০২১ থেকে। চলবে ১৬ অগাস্ট, ২০২১ পর্যন্ত। ১৬ অগাস্টের মধ্যেই সকলকে আবেদন করতে হবে। পরে আবেদন করলে তা গ্রাহ্য হবে না।

advertisement

HURL-এ নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা

নোটিফিকেশনে জানানো হয়েছে ন্যূনতম ২৫ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

HURL-এ নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা

১. আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের স্বীকৃত কোনও বিশ্ব বিদ্যালয় থেকে ডিপ্লোমা বা ডিগ্রি পাশ করতে হবে।

২. কোনও পার্ট টাইম, ডিসট্যান্স বা করেসপনডেন্ট হিসেবে পাশ করা ডিগ্রি বা ডিপ্লোমা এক্ষেত্রে যোগ্য হিসেবে গণ্য করা হবে না।

advertisement

HURL-এ নিয়োগে শূন্যপদে আবেদনের ফি

এই ৫১৩টি পদে আবেদনের জন্য প্রত্যেককে আবেদন পত্রের ফি বাবদ ৩০০ টাকা করে দিতে হবে। এই ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যেতে পারে।

HURL-এ নিয়োগের প্রক্রিয়া

১. প্রার্থীদের প্রথমে ট্রেড টেস্টের মাধ্যমে একটি কম্পিউটার বেসড টেস্ট বা CBT দিতে হবে।

advertisement

২. এই CBT-র ফল অনুযায়ী প্রার্থীদের বেছে নেওয়া হবে। তার পর যোগ্যতা অনুযায়ী পদ বন্টন হবে।

৩. প্রত্যেকটি পোস্টের জন্য আবার একটি করে ট্রেড টেস্ট দিতে হবে। যার তারিখ প্রথমটির ফল ঘোষণার পর বাছাই করা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় এবার মহাকাশ গবেষণার স্বপ্ন, অ্যাস্ট্রোফিজিক্সের ‘পাঠশালা’য় উপচে পড়া ভিড়
আরও দেখুন

আবেদনের সময় প্রয়োজনীয় নথির নকল দিতে হতে পারে। তাই আবেদনের আগে নথি হাতের সামনে রাখা ভালো। সংস্থার তরফে জানানো হচ্ছে, আবেদনের সময় আগে মূল নোটিফিকেশটি পড়ে নেওয়া দরকার, যাতে কোনও ক্ষেত্রেই ভুল না হয়!

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
HURL Recruitment 2021: ৫১৩ নন-একজিকিউটিভ পদে নিয়োগ, কোথায় কীভাবে আবেদন করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল