TRENDING:

Army Recruitment 2021: সেনাবাহিনীতে বিনা পরীক্ষায় লেফটেন্যান্ট হওয়ার সুযোগ ! আবেদন করার শেষ তারিখ কবে ?

Last Updated:

আবেদনকারীর ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি অবিবাহিত হওয়াটা বাধ্যতামূলক ৷ এই কোর্সে যারা ভর্তি হবেন, তাদের প্রথমে দেরাদুনের (Dehradun) সেনা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কোনও পরীক্ষা না দিয়েই ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যোগ দিতে চান ? তাহলে আপনার কাছে রয়েছে, একটি দারুণ সুযোগ ৷ কারণ সেনার পক্ষ থেকে টেকনিক্যাল গ্র্যাজুয়েট (Technical Graduate) কোর্সের আবেদনের কথা ঘোষণা করেছে ৷ আবেদনকারীর ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি অবিবাহিত হওয়াটা বাধ্যতামূলক ৷ এই কোর্সে যারা ভর্তি হবেন, তাদের প্রথমে দেরাদুনের (Dehradun) সেনা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রশিক্ষণ চলাকালীন লেফটন্যান্স র‍্যাঙ্কে শর্ট সার্ভিসে কমিশন করা হবে ৷ প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট র‍্যাঙ্কেরই স্থায়ী কমিশন পাবেন তারা ৷
advertisement

আরও পড়ুন- চার ধাম স্পেশাল ট্রেন লঞ্চ IRCTC-র, যাত্রা শুরু কবে ? জেনে নিন

বয়সসীমা

২০ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ৷

যোগ্যতা

ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্ররাও এতে আবেদন জানাতে পারবেন ৷

খরচ

advertisement

প্রশিক্ষণের গোটা খরচই সরকার দেবে ৷ কিন্তু প্রশিক্ষণ চলাকলীন মাঝপথে কেউ ছেড়ে দিলে তাকে প্রতি সপ্তাহ হিসেবে ১২৯০৮ টাকা করে দিতে হবে ৷

কোন কোর্সের জন্য কত আসন

সিভিল/বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি (Civil/Building Construction Technology) : ১০

কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং (Computer Science and Engineering): ৮

advertisement

ইলেকট্রিকাল (Electrical): ০৩

আইটি (IT)- ০৩

মেক্যানিকাল (Mechanical): ০৩

ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন (Electronics and Telecommunication): ০২

ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টস (Electronics and Instruments): ০২

আর্কিটেকচার (Architecture): ০১

টেলিকমিউনিকেশন (Telecommunication): ০১

ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন: ০১

মাইক্রো ইলেকট্রনিক্স এবং মাইক্রোওয়েভ: ০১

advertisement

এরোনটিক্যাল (Aeronautical): ০১

এভিঅনিক্স (Avionics): ০১

ফাইবার অপটিকস: ০১

প্রডাকশন: ০১

ইন্টাস্ট্রিয়াল/ ম্যানুফ্যাকচারিং: ০১

ওয়ার্কশপ টেকনোলজি: ০১

আরও পড়ুন- সিকিম পাবলিক সার্ভিস কমিশন গ্র্যাজুয়েটদের এই পদে নিয়োগ করছে, জানুন খুঁটিনাটি

আবেদন করার শেষ তারিখ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এসআইআর ঘিরে মোথাবাড়িতে নজিরবিহীন কাণ্ড! এন‌আইএ তদন্তে কী উঠে এল? জানুন
আরও দেখুন

৪৯ সপ্তাহের এই কোর্সের জন্য আবেদন করার শেষ তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর ২০২১ ৷ এর জন্য সেনাবাহিনীর https://joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Army Recruitment 2021: সেনাবাহিনীতে বিনা পরীক্ষায় লেফটেন্যান্ট হওয়ার সুযোগ ! আবেদন করার শেষ তারিখ কবে ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল