এলাহাবাদ হাই কোর্টে নিয়োগে শূন্যপদের বিবরণ
৯৪টি ল' ক্লার্ক (ট্রেনি) পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এলাহাবাদ হাই কোর্টে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া চলছে অনলাইন ও অফলাইন দুই ভাবেই।
অনলাইনে আবেদন করা যাচ্ছে এলাহাবাদ হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রক্রিয়া চলছে। শেষ তারিখ চলতি মাসের ২৮ তারিখ অর্থাৎ ২৮ অগাস্ট, ২০২১। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই দিনের মধ্যেই আবেদন করতে হবে সকলে। ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
advertisement
অফলাইনের ক্ষেত্রে আবেদনপত্র পাওয়া যাচ্ছে এলাহাবাদ হাই কোর্টের লখনউ ব্রাঞ্চে। সেখান থেকে আবেদনপত্র নিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করা যাবে।
এলাহাবাদ হাই কোর্টে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা
১. দেশের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর বা পাঁচ বছরের আইন নিয়ে পড়াশোনার ডিগ্রি থাকতে হবে।
২. ল' গ্র্যাজুয়েট, যাঁরা এখনও পর্যন্ত আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেনি বা এই ধরনের কোনও কিছুর সঙ্গে যুক্ত নন, তাঁরাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
৩. যাঁরা ২০২০-২১ সালে L.L.B (ফাইনাল ইয়ার)-এর পরীক্ষায় বসেছেন এবং এখনও হাতে রেজাল্ট পাননি তাঁরাও এক্ষেত্রে আবেদন করতে পারবেন।
এলাহাবাদ হাই কোর্টে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা
এই ৯৪টি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২১ ও সর্বোচ্চ ২৬ হতে হবে।
এলাহাবাদ হাই কোর্টে নিয়োগে শূন্যপদে বাছাইয়ের প্রক্রিয়া
বাছাইয়ের ক্ষেত্রে সকলকে একটি ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। ইন্টারভিউটি হবে এলাহাবাদে।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রথমে আবেদনকারীদের একটি স্ক্রিনিং হবে, তার পরই সকলকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এর জন্য কোনও T.A দিতে হবে না কাউকে।
এই সংক্রান্ত আরও তথ্য এলাহাবাদ হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
