TRENDING:

Best School: সরকারি নাকি বেসরকারি! 'এই' জেলার অভিভাবকরা কোন স্কুলের উপরে বেশি আস্থা রাখছেন? জানুন আপনিও

Last Updated:

Best School: দৌড়ে সরকারি স্কুল পিছিয়ে পড়ছে? ভ্রান্ত ধারণা বহু মানুষের, জেলায় সরকারি তথ্য যা বলছে তাতে মিলেছে স্বস্তি...

advertisement
হাওড়া, রাকেশ মাইতি: প্রাথমিক শিক্ষায় সরকারি, নাকি বেসরকারি স্কুল? ছেলেমেয়েদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের ভরসার কোন স্কুল। জেলা শিক্ষা ভবনের তথ্য আবার ঘুরে দাঁড়িয়েছে সরকারি প্রাথমিক স্কুলগুলি। প্রকৃত শিক্ষায় সরকারি স্কুলেই বেশি ভরসা পাচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ। একটা সময় সরকারি স্কুলের প্রতি মানুষ ক্রমশ আস্থা হারাতে শুরু করলেও, বেশ কয়েকটি দিক গুরুত্ব দিয়ে আবার মানুষ সরকারি স্কুলেই ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়তে আস্থা রাখছেন। গত কয়েক বছরে হাওড়া জেলার বহু প্রাথমিক স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তি হয়েছে, জেলায় এমন বহু ঘটনা।
advertisement

একজন শিশুর মানসিক বিকাশ, বয়স অনুযায়ী সঠিক মাত্রায় শিক্ষা গ্রহণ বা শিক্ষা দানের বিজ্ঞানসম্মত নিয়ম বিধি সরকারি স্কুলগুলিতে পঠন পাঠন চলে। সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা একদিকে যেমন প্রশিক্ষণপ্রাপ্ত অন্যদিকে অনেক বেশি দক্ষ হয়ে থাকেন। শিক্ষদানের প্রকৃত কৌশলে জোড় না দিয়ে বহু বেসরকারি  স্কুলগুলি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে চাাকচিক্য দেখিয়ে নজরকাড়ার চেষ্টা করে। তাতেই আকৃষ্ট হয়ে পড়েন।

advertisement

আরও পড়ুনঃ ১০,০০০-৬০,০০০ টাকা বেতন, দক্ষিণ ২৪ পরগনায় স্বাস্থ্য বিভাগে নিয়োগ, আজই আবেদন করুন

আরও পড়ুনঃ চতুর্থ স্টেজ লিভার ক্যানসারে রিঙ্কু সিংয়ের বাবার মৃত্যু! মারণ এই রোগের প্রাথমিক লক্ষণ কী? কোন উপসর্গ দেখলেই চিকিৎসকের কাছে যাবেন? জানুন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি নাকি বেসরকারি! 'এই' জেলার অভিভাবকরা কোন স্কুলের উপরে বেশি আস্থা রাখছেন? জানুন আপনিও
আরও দেখুন

এ প্রসঙ্গে হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানান, স্কুলের পরিকাঠামো উন্নয়ন নতুন বিল্ডিং। এছাড়াও শিক্ষায় উৎসাহদানে মিড ডে মিল, স্কুল ড্রেস, জুতোর মতো বিভিন্ন উদ্যোগ। বই দিবসের আগেই স্কুলে প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য নতুন বই মজুত করা হয় স্কুলে। ছাত্র-ছাত্রী বই হাতে পায়, নতুন বইয়ের গন্ধে আরও বেশি করে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ে। স্কুলে পাঠ্যবই, লেখাপড়ার পাশাপাশি নাচ গান আবৃত্তি অঙ্কন ক্যারাটে যোগব্যায়ম কম্পিউটার এর মত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি স্কুলে। তাতে কয়েক বছরে ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতি আগ্রহ পেয়েছে, আর পরিকাঠামোর দিক থেকে আস্থা পেয়েছেন অভিভাবকরা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Best School: সরকারি নাকি বেসরকারি! 'এই' জেলার অভিভাবকরা কোন স্কুলের উপরে বেশি আস্থা রাখছেন? জানুন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল