TRENDING:

HS Examination: শুরু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, পরীক্ষার্থীদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, প্রথম দিনেই দেরিতে পরীক্ষা দিতে এলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী !

Last Updated:

প্রথম দিনেই প্রশ্ন উঠল পরীক্ষার্থীদের নিয়মানুবর্তিতা নিয়ে। কলকাতার হেয়ার স্কুলে এক পরীক্ষার্থী এসে উপস্থিত হল পরীক্ষা শুরুর ১০ মিনিট, ২৫ মিনিট পর। আরেক পরীক্ষার্থী এলেন পরীক্ষা শুরু ৩৪ মিনিটের মাথায়। ওই ছাত্রের দাবি বাসের সমস্যায় তার পৌঁছতে দেরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: শুরু হল উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষার সঙ্গেই চলবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো পদ্ধতিতে পরীক্ষাও। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র পড়ার জন্য এ বছর অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার্থীরা ঢুকতে পারবে না পরীক্ষাকেন্দ্রে। এর জন্য প্রতিটি স্কুলেই দেহ তল্লাশির বন্দোবস্ত করা হয়েছে।
শুরু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, পরীক্ষার্থীদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর
শুরু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, পরীক্ষার্থীদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর
advertisement

কিন্তু প্রথম দিনেই প্রশ্ন উঠল পরীক্ষার্থীদের নিয়মানুবর্তিতা নিয়ে। কলকাতার হেয়ার স্কুলে এক পরীক্ষার্থী এসে উপস্থিত হল পরীক্ষা শুরুর ১০ মিনিট, ২৫ মিনিট পর। আরেক পরীক্ষার্থী এলেন পরীক্ষা শুরু ৩৪ মিনিটের মাথায়। ওই ছাত্রের দাবি বাসের সমস্যায় তার পৌঁছতে দেরি হয়েছে।

এদিকে পরীক্ষার সময় এগিয়ে আসায় সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রীরা। পড়ার বেশি সময় পাওয়া যায়নি, অভিভাবকদের অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সাধারণত মার্চে। এ বছর যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে তাই পরীক্ষা এগিয়ে এসেছে, জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। মাধ্যমিক পরীক্ষাও এই একই কারণেই এ বছর আগে হয়েছে।

advertisement

আরও পড়ুন– ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ মেষ রাশিতে শনির গোচর, কী রয়েছে জাতক জাতিকাদের ভাগ্যে?

এ দিন সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব এক্স হ্যান্ডলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। বহু স্কুলেই কলকাতা পুলিশের তরফ থেকে পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, গত সেপ্টেম্বরে। সে বারই প্রথম ওএমআর শিটে পরীক্ষা দিয়েছিল দ্বাদশের পড়ুয়ারা। বিস্তর অভিযোগ উঠেছিল সময় নিয়ে। পরীক্ষার্থী থেকে অভিভাবক এমনকি কোনও কোনও শিক্ষক অভিযোগ করেছিলেন, প্রশ্ন করে দেখার সময় পাচ্ছে না পরীক্ষার্থীরা। তাই চতুর্থ সেমিস্টারে অতিরিক্ত ১০ মিনিট বরাদ্দ করা হয়েছে প্রশ্ন পড়ে দেখার জন্য।

advertisement

advertisement

আরও পড়ুন– ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ কুম্ভ রাশিতে সূর্যের প্রবেশ ! কোন কোন রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

মাহেশ্বরী বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রেষ্ঠা সাহু পরীক্ষা দিতে এসেছে ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে। ওই ছাত্রী বলে বলে, “তৃতীয় সেমিস্টারে বেশ খানিকটা ভয় ছিল। প্রথমবার ওএমআরএ পরীক্ষা দিচ্ছিলাম। এ বার খানিকটা সময় দিয়েছে শিক্ষা সংসদ। আশা করি অসুবিধা হবে না ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথির মেয়ের তাক লাগানো প্রতিভা! হাতে আঁকা ছবি যেন প্রিন্ট করা ফটো
আরও দেখুন

চতুর্থ সেমিস্টার পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত। আর পুরনো নিয়মে পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পড়ার জন্য প্রশ্নপত্র এবং ওএমআর শিট দেওয়া হবে। রাজ্যের মোট স্পর্শকাতরকেন্দ্র রয়েছে ১০৪ টি।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Examination: শুরু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, পরীক্ষার্থীদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, প্রথম দিনেই দেরিতে পরীক্ষা দিতে এলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল