TRENDING:

HS Examination: উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সমস্যা, প্রায় চার হাজার পড়ুয়ার অ্যাডমিট কার্ড বাতিল করে নতুন দিতে হল সংসদকে

Last Updated:

এ বছরে চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ। কিন্তু প্রায় চার হাজার পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে গোলমাল নজরে পড়েছে একেবারে শেষ মুহূর্তে। জানা গিয়েছে, অ্যাডমিট কার্ডে মুদ্রণ ত্রুটির কারণে কোনও কোনও পরীক্ষার্থীর রোল নম্বরের মাঝে একটি ‘দশমিক বিন্দু’ এসে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার। তার আগে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখা গেল সমস্যা। প্রায় চার হাজার পড়ুয়ার অ্যাডমিট কার্ড বাতিল করে নতুন অ্যাডমিট কার্ড দিতে হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে।
উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সমস্যা
উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সমস্যা
advertisement

এ বছরে চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ। কিন্তু প্রায় চার হাজার পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে গোলমাল নজরে পড়েছে একেবারে শেষ মুহূর্তে। জানা গিয়েছে, অ্যাডমিট কার্ডে মুদ্রণ ত্রুটির কারণে কোনও কোনও পরীক্ষার্থীর রোল নম্বরের মাঝে একটি ‘দশমিক বিন্দু’ এসে গিয়েছে।

আরও পড়ুন– মুক্তিতে মন জয়, মানবিকতার আখ্যান নিয়ে প্রিমিয়ারে দর্শকদের মুগ্ধ করল খাঁচা

advertisement

একেবারে শেষ মুহূর্তে সংসদের নজরে পড়ে এই ত্রুটি। রাতারাতি ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ত্রুটি সংশোধনের চেষ্টা করে সংসদ। রবিবার সন্ধ্যায় শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে সমস্ত স্কুলের প্রধানশিক্ষকদের জানান হয়েছে, যে সব পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে দশমিক বিন্দু সংক্রান্ত ত্রুটি রয়েছে তারা যেন নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেয়। দশমিক বিন্দু যুক্ত অ্যাডমিট কার্ড বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

advertisement

আরও পড়ুন- ক্যানসারের প্রথম পর্যায়: এই ৭ লক্ষণ উপেক্ষা করা উচিত নয়

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

এ প্রসঙ্গে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘অ্যাডমিট কার্ডে কোনও নম্বরের মাঝখানে ‘দশমিক বিন্দু’ থাকার কথা নয়। কিন্তু বেশ কিছু অ্যাডমিট কার্ডে এই মুদ্রণ ত্রুটি থেকে গিয়েছে। কোনও পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে এই ত্রুটি থাকলে তাকে স্কুল থেকে নতুন অ্যাডমিট কার্ড নিতে হবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Examination: উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সমস্যা, প্রায় চার হাজার পড়ুয়ার অ্যাডমিট কার্ড বাতিল করে নতুন দিতে হল সংসদকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল