পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে অসুস্থ বোধ করে বাগাণ্ডা জটাধারী হাইস্কুলের ছাত্রী। সে নোনা হাইস্কুলের পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে। সেই সমসয় নোনা হাই স্কুল ‘ভিজিট’ করে সবে উলবেড়িয়া হাই স্কুলের উদ্দেশ রওনা দিয়েছিল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান-সহ পৌরসভার প্রতিনিধি দল। পরীক্ষার্থীর অসুস্থতার খবর তাঁদের কাছে পৌঁছায়। যোগাযোগ করা হয় মন্ত্রী পুলক রায়ের সঙ্গে। মন্ত্রীর নির্দেশ মতোই এসডিও শিক্ষা দফতর এবং জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করা হয়।
advertisement
উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জানান, ছাত্রী গত বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের বাংলা পরীক্ষা অর্থাৎ প্রথম পরীক্ষা দেয়। এদিন শারীরিক অসুস্থতা নিয়েই ইংরেজি পরীক্ষা দিতে আসে। পরীক্ষা কেন্দ্রের বাইরেই ছিলেন ছাত্রীর মা। পরীক্ষা কিছু ক্ষণ শুরু হবার পর, ছাত্রী অসুস্থ বোধ করে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে, অসুস্থ ছাত্রীকে কয়েক মিনিটের মধ্যে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় স্যালাইন দেওয়া হয়। শারীরিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে হাসপাতালেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ছাত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন, সেই সঙ্গে প্রতি মুহূর্তে পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে খবর নেওয়া চলছে।
