উচ্চ মাধ্যমিকে মেটাল ডিটেক্টর সব ভেন্যুতে। প্রতি বছর পরীক্ষার নিরাপত্তা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই সমাজমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাও ঘটেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য গত বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বেশ কিছু কঠোর পদক্ষেপ করা হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল, স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিকে চিহ্নিত করে সেখানে ‘মেটাল ডিটেক্টর’-এর মাধ্যমে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি।
advertisement
আরও পড়ুনঃ দু-বেলা মাছ ছাড়া খেতে পারেন না? রাতে মাছ খাওয়া নিয়ে বড় ‘সত্যি’ ফাঁস করলেন ডাক্তারা
এ বছর থেকে সেই ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে শিক্ষা সংসদ। এ বার পরীক্ষার্থীদের দেহ তল্লাশিতে আর পুলিশ নয়। দেহ তল্লাশি করবেন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এ ক্ষেত্রে যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, তাদের হাতে শিক্ষা সংসদের তরফ থেকেই তুলে দেওয়া হবে একটি ‘মেটাল ডিটেক্টর’।
