TRENDING:

Higher Secondary Examination: উচ্চ মাধ্যমিকে বন্ধ হচ্ছে সেমেস্টার! ভুয়ো নোটিসে সেমেস্টার বাতিলের গুজব, পুলিশের দ্বারস্থ সংসদ

Last Updated:

তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সংসদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়।এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তৈরি করা হয়েছিল কিছু নতুন নিয়ম। প্রশ্ন এবং উত্তর লেখার ক্ষেত্রে বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর অতিরিক্ত পাতা নিতে পারবে না পরীক্ষার্থীরা। উত্তর লেখার সময়ও খেয়াল রাখতে হবে। অতিরিক্ত উত্তর লেখা যাবে না। তবে সম্প্রতি চলতি শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি বন্ধ করা হচ্ছে, এমনই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ‘লেটার হেড’–এ সংসদের সভাপতি পার্থ কর্মকারের স্বাক্ষর-সহ এই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়তেই শোরগোল।
কী জানাল সংসদ?
কী জানাল সংসদ?
advertisement

জানা যায় সম্পূর্ণ ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়েছে। কী ভাবে এই ভুয়ো বিজ্ঞপ্তি  ছড়িয়ে পড়ল তা জানতে তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে সংসদ। সংসদ জানিয়েছে, সেমেস্টার পদ্ধতি বাতিল সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সংসদের নামে ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুয়ো ও  ভিত্তিহীন।

এ বিষয়ে সংসদের সভাপতি পার্থ কর্মকার বলেন, ‘‘সংসদের নামাঙ্কিত পাতায় ভুয়ো তথ্য ছাপা হয়েছে। কারা সংসদকে কালিমালিপ্ত করতে চাইছে তা প্রকাশ্যে আসা দরকার। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করার জন্যই আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আমরা অফিসে যাব না, মাঠে যাব', ভোটের হাওয়া বুঝতে তমলুকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক! তারপর?
আরও দেখুন

এদিকে চিরাচরিত হাতে নাতে খাতা দেখা নয়, এবার ছাত্রছাত্রীদের উত্তরপত্র স্ক্যান করে দিয়ে দেওয়া হবে কম্পিউটার স্ক্রিনে৷ সেখানেই হবে উত্তরের মূল্যায়ণ৷ জানা গিয়েছে, AI-এর ব্যবহার শুধু খাতা পরীক্ষায় সীমাবদ্ধ নয়, এটি মূল্যায়নের গুণগত মানও পর্যবেক্ষণ করে। যখন কোনও পরীক্ষক ডিজিটাল স্ক্রিনে খাতা পরীক্ষা করেন, তখন ব্যাকএন্ডে সক্রিয় AI সিস্টেম নজর রাখে—প্রতিটি উত্তরের জন্য যথেষ্ট সময় দেওয়া হচ্ছে কিনা এবং নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনও অসঙ্গতি আছে কিনা। এই প্রযুক্তির ফলে ফল প্রকাশের সময় কমে যাবে এবং পুনর্মূল্যায়ন ও নম্বর যোগ করার ভুল পুরোপুরি দূর হবে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Examination: উচ্চ মাধ্যমিকে বন্ধ হচ্ছে সেমেস্টার! ভুয়ো নোটিসে সেমেস্টার বাতিলের গুজব, পুলিশের দ্বারস্থ সংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল