TRENDING:

WB HS 2021: উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন রিপোর্টে অসন্তুষ্ট রাজ্য, ফের জমা দেওয়ার নির্দেশ

Last Updated:

উচ্চমাধ্যমিক (WB H 2021) শিক্ষা সংসদের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক (Madhyamik 2021) পরীক্ষার্থীদের মূল্যায়ন করে ছাত্রছাত্রীদের কীভাবে মার্কশিট দেওয়া হবে, সেই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উচ্চমাধ্যমিকের প্রস্তাবিত মূল্যায়ন পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল রাজ্য সরকার। সূত্রের খবর, উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের কীভাবে নম্বর দেওয়া হবে, তা নিয়ে গত বৃহস্পতিবার বিস্তারিত আকারে রিপোর্ট দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দেওয়া সেই রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রাজ্য সরকার৷ স্কুল শিক্ষা দপ্তর সূত্রে  অন্তত তেমনই খবর। তার জন্য ফের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে মূল্যায়ন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মঙ্গলবারের  মধ্যে।
advertisement

সূত্রের খবর, স্কুল শিক্ষা দপ্তরের তরফে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে এরকমই নির্দেশ দেওয়া হয়েছে। এর পরই মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে এসে দিনভর ম্যারাথন বৈঠক করেন  সভাপতি মহুয়া দাস।

প্রসঙ্গত, সোমবার নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'দু-একদিনের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ডগুলি। আমি চাই ছাত্রছাত্রীরা যাতে বিপদে না পড়ে। তারা আমাদের ছোট্ট ছোট্ট প্রিয় সাথী, তারা যেন মানসিক কোনও যন্ত্রণা না পায়। সবদিক মাথায় রেখেই তাদের কথা ভেবে শিক্ষা দপ্তরকে বলব সিদ্ধান্ত নিতে।'

advertisement

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন করে ছাত্রছাত্রীদের কীভাবে মার্কশিট দেওয়া হবে, সেই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়। সূত্রের খবর মধ্যশিক্ষা পর্ষদের তরফে পাঠানো রিপোর্ট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর এবং উচ্চমাধ্যমিকের  প্র্যাক্টিকাল প্রোজেক্ট ওয়ার্ক- এর প্রাপ্ত নম্বরের নিরিখেই ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করে নম্বর দেওয়া হবে বলে রিপোর্টে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তাব দেয় বলে সূত্রের খবর। এক্ষেত্রে মাধ্যমিকের নম্বরকেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফের দেওয়া রিপোর্টের বেশ কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের তরফে। সূত্রের খবর, তাই রিপোর্টকে আরও বিস্তারিত আকারে দিতে বলা হয়েছে। অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, এদিন সংসদে এসেই দিনভর ম্যারাথন বৈঠক করেন সংসদ সভাপতি মহুয়া দাস। যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে ,উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফের রিপোর্ট জমা পড়লে তার পরেই মূল্যায়ন নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে রাজ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

Somraj Bandopadhyay

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS 2021: উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন রিপোর্টে অসন্তুষ্ট রাজ্য, ফের জমা দেওয়ার নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল