ইতিমধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে দুটি বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য শিক্ষা দপ্তর। এর দরুন প্রায় এক হাজারেরও বেশি পড়ুয়া ইতিমধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার সুবিধা পেয়েছে। সূত্রের খবর এই সপ্তাহের মধ্যেই আরো প্রায় দু'হাজারের কাছাকাছি পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পেয়ে যাবেন। মূলত দুটি বেসরকারি ব্যাংক এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তির ফলে চলতি সপ্তাহেই অর্থাৎ পুজোর আগেই এত সংখ্যক পড়ুয়া লোন পেয়ে যাবেন বলে সূত্রের খবর। পুজোর পরে আরও একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভোটের পর থেকে রাজনীতিতে 'নিখোঁজ', ফের গেরুয়া শিবিরে সক্রিয় হচ্ছেন মিঠুন চক্রবর্তী?
স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ৫০% আবেদন জমা পড়েছে। দপ্তরের আধিকারিকদের আশা কালীপুজোর আগে সেই ব্যাংকের সঙ্গে চুক্তি সম্ভব হয়ে যাবে। ইতিমধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন পত্র এক লক্ষ ছাড়িয়েছে। সে ক্ষেত্রে কালীপুজোর পরপর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন গতি পুরোপুরি বেড়ে যাবে। প্রসঙ্গত মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি ব্যাংক গুলিকে হুঁশিয়ারি দেন। মূলত ব্যাঙ্কগুলি রাজ্য সরকারের প্রকল্পের সহযোগিতা না করলে সরকারের একাউন্ট তুলে নেওয়া হতে পারে এমনটা জেলাগুলিতেও বার্তা দেন। তারপরপরই কার্যত নড়েচড়ে বসেছে বেসরকারি ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বলেই মনে করা হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তরের আসা অক্টোবরের শেষের মধ্যেই অনেক বেশি সংখ্যক আবেদনপত্র মঞ্জুর হয়ে যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে।
