TRENDING:

অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টেলি-কাউন্সেলিং সুবিধা CBSE-র!

Last Updated:

দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে এবং স্থগিত রাখা হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#নয়াদিল্লি: করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে নতুন করে টালমাটাল হয়েছে দেশের পরিস্থিতি। লকডাউনের জেরে একদিকে যেমন গৃহবন্দি হয়েছে মানুষ, অন্যদিকে তেমনই বন্ধ হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে এই সঙ্কটকালেও একের পর এক গঠনমূলক পদক্ষেপ নিয়ে চলেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE)। ২৪ মে থেকে টেলি-কাউন্সেলিং পরিষেবা চালু করেছে CBSE।
advertisement

এই টেলি কাউন্সেলিং-এর জন্য CBSE ‘Dost For Life app’-এ ৮৩ জন বিশেষজ্ঞের উপলব্ধ থাকবেন। এছাড়া এখানে থাকবেন, ২৪ জন প্রিন্সিপাল, সারা দেশের CBSE ভুক্ত বিদ্যালয়ের কাউন্সিলরগণ এবং বিশেষজ্ঞ যাঁরা সোমবার থেকে শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত 1800118004 টোল ফ্রি নম্বরে উপলব্ধ থাকতে পারবেন।

advertisement

CBSE-এর তরফে একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, “মহামারী চলাকালীন CBSE বেশ কয়েকটি নতুন উদ্যোগ নিয়েছে যেমন ম্যানুয়াল অন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেস (Manual on Mental health and wellness), দোস্ত ফর লাইফ অ্যাপ্লিকেশন (Dost For Life app) এবং সিরিজ অফ ওয়েবিনার (series of webinars) ইত্যাদি। যার অর্থ শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মানসিক সুস্থতা বজায় রাখা এবং তা অব্যাহত রাখা”!

advertisement

আরও আরও দামি হতে চলেছে বিড়ি, সিগারেট, গুটকা! রাজস্থান সরকারের সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে

এই মারণ ভাইরাসের সংক্রমণের জেরে CBSE বোর্ড পরীক্ষায় বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে এবং স্থগিত রাখা হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। আগামী দিনে পঠনপাঠন এবং পরীক্ষা সংক্রান্ত একাধিক বিষযে সিদ্ধান্ত নেওয়ার স্বার্থে ২৩ মে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য এবং মন্ত্রণালয়ের স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

দিল্লি ও মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্য পরীক্ষা নেওয়ার বিরোধিতা করলেও সরকার পরীক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কথাই ভাবছে। CBSE দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার ধরণে কিছু পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। এদিনের বৈঠকে মূলত দু'টি প্রস্তাব দেওয়া হয়েছে, প্রথমত, শুধুমাত্র সীমিত বিষয়ের জন্য পরীক্ষা হবে এবং দ্বিতীয়ত, সমস্ত বিষয়েই পরীক্ষা হবে। তবে পরীক্ষা যতগুলি বিষয়েই হোক না কেন, পরীক্ষার সময় ৩ ঘন্টা থেকে কমিয়ে দেড় ঘন্টা করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টেলি-কাউন্সেলিং সুবিধা CBSE-র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল