TRENDING:

CBSE Class 12 Exam Cancelled: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বৈঠকে

Last Updated:

নির্দিষ্ট পদ্ধতি মেনেই সময়মতো দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের রেজাল্ট (CBSE Class 12 Board Exam) ঘোষণা করা হবে বলে এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#দিল্লি: করোনা অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে  এ বছরের মতো বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা৷ পরীক্ষা হবে কি হবে না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকেই ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরীক্ষা না হলেও নির্দিষ্ট পদ্ধতি মেনেই সময়মতো দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের রেজাল্ট ঘোষণা করা হবে বলে এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়৷ সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষাও আগেই বাতিল করা হয়েছিল৷
advertisement

এ দিনের বৈঠকের পর কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়৷ সেই বিবৃতিতেই জানানো হয়, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যকেই সর্বাধিক অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এ বিষয়ে কোনও আপোস করতে রাজি হননি তিনি৷ তাছাড়াো করোনা অতিমারির মধ্যে চাপ নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে বসুক, সেটাও চাননি নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, তিনিও চেয়েছিলেন যে পরীক্ষা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যে উদ্বেগের মধ্যে ছিলেন, তা শেষ হোক৷

advertisement

ট্যুইট করে নরেন্দ্র মোদি লেখেন, 'ভারত সরকার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে৷ বিস্তারিত আলোচনার পর আমরা ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি৷ এই সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের পাশাপাশি তাদের ভবিষ্যতকেও সুরক্ষিত করবে৷'

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধীরাও৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ন্যাশনাল কনফারেন্স-এর নেতা ওমর আবদুল্লারাও ট্যুইট করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

বিস্তারিত আসছে...

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CBSE Class 12 Exam Cancelled: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বৈঠকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল