TRENDING:

CBSE Class 12 Board Exam Update : সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে, চূড়ান্ত রায় কবে?

Last Updated:

কোভিডের (Coronavirus) জেরে অনিশ্চিত দেশের সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষা বাতিল (Cancelation Of Board Exam) করার জন্য দাবি উঠেছে। এই নিয়ে কাউন্সিলের দিক নির্দেশনা চেয়ে আবেদনের শুনানি (Hearing) হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

শুক্রবার শুনানির শুরুতেই বিচারপতি এ এম খানউইলকরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানতে চায়, CBSE-কে মামলার কপি পাঠানো হয়েছে কিনা। প্রত্যুত্তরে মামলাকারী তথা আইনজীবী মমতা শর্মা জানান, আজ (শুক্রবার) মামলার কপি পাঠানো হবে। তাতে বিচারপতি খানউইলকর বলেন, 'আপনি সেটা করুন। আমরা সোমবার শুনানি করব।' যদিও 'কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশনের (CISCE) আইনজীবী জানান, তিনি আছেন। তাতে অবশ্য রাজি হয়নি শীর্ষ আদালত। সিবিএসই এবং কেন্দ্রকে মামলার কপি দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। জানানো হয়, আগামী সোমবার সকাল ১১ টায় ফের মামলার শুনানি হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

প্রসঙ্গত, কোভিডের (Coronavirus) জেরে অনিশ্চিত দেশের সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণীর  পরীক্ষা। ইতিমধ্যেই কোভিড পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণি পরীক্ষা বাতিল (Cancelation Of Board Exam) করার জন্য দাবি উঠেছে বেশ কিছুদিন যাবৎ। এই নিয়ে কাউন্সিলের দিক নির্দেশনা চেয়ে ওই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। উল্লেখ্য, অ্যাডভোকেট মমতা শর্মা দায়ের করা আবেদনে, আদালতকে আদালতকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করার কথা বলা হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CBSE Class 12 Board Exam Update : সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে, চূড়ান্ত রায় কবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল