এদিকে CBSE প্রস্তাব দিয়েছে ১৫ জুলাই থেকে ২৬ অগাস্টের মধ্যে৷ রেজাল্ট বেরোবে সেপ্টেম্বরে৷ এমনটাই খবর দিয়েছে সূত্র৷ ১ জুন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷
তবে নিয়ম মেনে চিরাচরিত পদ্ধতিতে হবে না৷ সিবিসিআই (CBSE) প্রস্তাব দিয়েছে তিন ঘণ্টার পরিবর্তে মাত্র দেড় ঘণ্টার হবে৷ এই বিষয়ে বৈঠক হয়েছে উচ্চপদস্থ মন্ত্রী ও শিক্ষা সচিবদের মধ্যে৷ বিভিন্ন মন্ত্রক থেকে বিভিন্ন ধরণের প্রস্তাব এসেছে৷
advertisement
যদি প্ল্যান বি গৃহীত হয় তাহলে পরীক্ষার প্যাটার্ন বদলে যাবে৷ দেড় ঘণ্টার পরীক্ষার হলে এমসিকিউ (MCQs) প্যাটার্নের অর্থাৎ সংক্ষিপ্তধর্মী প্রশ্নই হবে৷ যাতে পরীক্ষার্থী এই উত্তর দিতে পারে৷
পরীক্ষার্থীদের একটি ভাষা ও তিনটি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে৷ এমনটাই সূত্র খবর দিয়েছে পিটিআইকে (PTI) ৷ প্রথম পর্বের পরীক্ষা হবে জুলাই ১৫ থেকে অগাস্ট ১ তারিখ অবধি৷ আর দ্বিতীয় পর্বে এই পরীক্ষার তারিখ ৮ অগাস্ট ২৬ তারিখ অবধি৷
এদিকে কারোর যদি কোভিড ১৯ হয় তাহলে বোর্ড তাদের দ্বিতীয় পর্বে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেবে৷ তাহলে ১৫ দিনের মধ্যে তারা পরীক্ষা দেবে৷ তবে আদৌ এই সুযোগ দেবে কিনা তা ১ জুন জানা যাবে৷
