গত পাঁচ বছরের প্রবণতা অনুযায়ী, ২০২৫ ও ২০২৪ সালে ১৩ মে, ২০২৩ সালে ১২ মে, ২০২২ সালে ২২ জুলাই এবং ২০২১ সালে ৩ আগস্ট ফল প্রকাশ হয়েছিল। তবে এ বছর নতুন করে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চালু হওয়ায় ফল আগেই প্রকাশের সম্ভাবনা রয়েছে।
অবসরের পরে নতুন শুরু! নিজের কলমে আঞ্চলিক সাহিত্যকে বাঁচিয়ে রাখছেন এগরার ‘এই’ শিক্ষক
advertisement
‘ধন্যবাদ ভারতবাসী’ ইরানের মিসাইলে কেন লেখা? ইজরায়েলের ওপর ৮৩তম দফার হামলা তেহরানের
কোথায় দেখবেন ফল?
— cbse.gov.in
— results.cbse.nic.in
কীভাবে দেখবেন ফল?
প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে CBSE Class 10 Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর রোল নম্বর, জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ফল দেখা যাবে। পরে তা ডাউনলোড করে প্রিন্ট নেওয়া যাবে।
SMS-এ ফল জানার উপায়
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: cbse12 “Roll Number” “School Code” “Centre Number”। এরপর 7738299899 নম্বরে পাঠালে ফোনেই ফল পাওয়া যাবে।
রি-ইভ্যালুয়েশন সংক্রান্ত নিয়ম
CBSE-র পরীক্ষানিয়ন্ত্রক সন্যম ভরদ্বাজ জানিয়েছেন, শুধুমাত্র তত্ত্বীয় পরীক্ষার ক্ষেত্রেই পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে। কেউ যদি মনে করেন তাঁর খাতা ঠিকভাবে মূল্যায়ন হয়নি, তবেই আবেদন করতে পারবেন। তবে অভ্যন্তরীণ মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল নম্বর নিয়ে কোনও আপত্তি জানানো যাবে না।
তিনি আরও জানান, পুনর্মূল্যায়নের পর নম্বর বাড়তেও পারে, আবার কমতেও পারে। নম্বর কমলে পুরনো মার্কশিট বাতিল হয়ে নতুন মার্কশিটই চূড়ান্ত বলে গণ্য হবে।
প্রতি বছর প্রায় ৪০ লক্ষ পরীক্ষার্থী CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নেয়।
