TRENDING:

SBI Apprentices Admit Card 2021: অ্যাপ্রেন্টিস পদের জন্য কল লেটার রিলিজ করল SBI! কী ভাবে ডাউনলোড করতে হবে

Last Updated:

প্রার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের পরে ভালো করে নিজেদের নাম এবং সংশ্লিষ্ট তথ্যের বিবরণ দেখে নিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#নয়াদিল্লি: যে সব চাকুরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ব্যাঙ্কিং-এর প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য দারুন সুখবর! অ্যাপ্রেন্টিস পদে কাজের সুযোগ মিলছে ব্যাঙ্কিং সেক্টরে। ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) সুনাম রয়েছে। সম্প্রতি অ্যাপ্রেন্টিস পদের জন্য বিপুল সংখ্যক প্রার্থীদের থেকে আবেদনপত্র গ্রহণ করেছিল SBI। গত সোমবার ওই অ্যাপ্রেন্টিস পদে যোগদানের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড রিলিজ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট ওই পদের জন্য পূর্বে আবেদন করেছিলেন তারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে sbi.co.in  careers গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
advertisement

এসবিআই অ্যাপ্রেন্টিস অ্যাডমিট কার্ড ২০২১: বিশেষ ঘোষণা

SBI-এর পক্ষ থেকেই গত সোমবার অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়েছে। প্রার্থীরা SBI ওয়েবসাইটের এই লিঙ্কে sbi.co.in/ careers গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা ২০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রদত্ত কল লেটার ডাউনলোড করার সুযোগ পাবেন।

এসবিআই অ্যাপ্রেন্টিস অ্যাডমিট কার্ড ২০২১: আবেদনকারী প্রার্থীরা ওয়েবসাইটে প্রদত্ত এই লিঙ্কটিতে https://ibpsonline.ibps.in/sbiappajun21/cloea_sep21/login.php?appid=7ced52fbaafb82ebbba81acde0c2e934 ক্লিক করে সরাসরি কল লেটার ডাউনলোড করতে পারবেন।

advertisement

এসবিআই অ্যাপ্রেন্টিস অ্যাডমিট কার্ড ২০২১: কী ভাবে অ্যাপ্রেন্টিস পদের জন্য কল লেটার ডাউনলোড করতে হবে?

প্রার্থীদের প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে sbi.co.in যেতে হবে। স্ক্রিনে থাকা হোমপেজ অপশনে গিয়ে ‘ক্যারিয়ার’ সেকশনের ওপর ক্লিক করতে হবে। এরপর "Current Openings" অপশনে ক্লিক করলে প্রার্থীদের সামনে "ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT, 1961" এই নামে একটি পেজ খুলবে। সেখানে "Download Exam Call Letter" অপশনে ক্লিক করলেই নতুন আরেকটি পেজ আসবে, সেখানে প্রার্থীদের পরিচয়ের প্রমাণপত্র দিলেই তাঁরা নিজেদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় এবার মহাকাশ গবেষণার স্বপ্ন, অ্যাস্ট্রোফিজিক্সের ‘পাঠশালা’য় উপচে পড়া ভিড়
আরও দেখুন

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, প্রার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের পরে ভালো করে নিজেদের নাম এবং সংশ্লিষ্ট তথ্যের বিবরণ দেখে নিতে হবে, যাতে কোনও ভুল না থাকে। ডাউনলোড প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্তে কল লেটারের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SBI Apprentices Admit Card 2021: অ্যাপ্রেন্টিস পদের জন্য কল লেটার রিলিজ করল SBI! কী ভাবে ডাউনলোড করতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল