TRENDING:

Madhya Pradesh HC Recruitment 2021: হর্টিকালচারিস্ট, জুনিয়র জুডিসিয়াল অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ, জানুন বিশদে!

Last Updated:

বিশদে খোঁজ নিতে প্রার্থীরা মধ্যপ্রদেশ হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট mphc.gov.in দেখতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: সম্প্রতি মধ্যপ্রদেশের জবলপুর হাই কোর্টে হর্টিকালচারিস্ট, জুনিয়র জুডিসিয়াল অ্যাসিসট্যান্ট (Madhya Pradesh HC Recruitment 2021) ইত্যাদি পদের জন্য নাম রেজিস্ট্রারের প্রক্রিয়া চলছে। যোগ্য এবং উৎসাহী প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। এই বিষয়ে বিশদে খোঁজ নিতে প্রার্থীরা মধ্যপ্রদেশ হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট mphc.gov.in দেখতে পারেন।
advertisement

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, আবেদন প্রক্রিয়া চলবে ৩০ জুলাই থেকে ৩০ অগাস্ট, ২০২১ তারিখ পর্যন্ত। প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।

শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ৬১টি রয়েছে বলে জানানো হয়েছে।

শূন্যপদের বিবরণ:

হর্টিকালচারিস্ট: ৩টি পদ

জুনিয়র জুডিসিয়াল অ্যাসিসট্যান্ট: ৫৪টি পদ

স্টেনোগ্রাফার: ৪টি পদ

শিক্ষাগত যোগ্যতা

হর্টিকালচারিস্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হর্টিকালচারে গ্র্যাজুয়েট হতে হবে। অথবা এগ্রিকালচারে গ্র্যাজুয়েটদের স্পেশ্যালাইজেশন হিসেবে হর্টিকালচার থাকতে হবে।

advertisement

জুনিয়র জুডিসিয়াল অ্যাসিসট্যান্ট পদের জন্য প্রার্থীদের কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। এছাড়াও স্বীকৃত সংস্থা থেকে হিন্দি ও ইংরেজি ভাষায় টাইপরাইটিং-এ দক্ষতার সার্টিফিকেট থাকা চাই। অথবা মধ্যপ্রদেশের ইনফরমেশন এবং টেকনোলজি স্বীকৃত সংস্থা থেকে টাইপরাইটিং-এ CPCT স্কোর কার্ড থাকতে হবে। মধ্যপ্রদেশ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা থাকা বাঞ্ছনীয়।

advertisement

স্টেনোগ্রাফার পদের জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। মধ্যপ্রদেশ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইংরেজিতে শর্টহ্যান্ডের (৮০ শব্দ/ মিনিট) দক্ষতা থাকতে হবে।

আবেদনের বয়সসীমা

হর্টিকালচারিস্টদের জন্য ১৮ থেকে ৩৫ বছর বয়সসীমা ধার্য করা হয়েছে। জুনিয়র জুডিসিয়াল অ্যাসিসট্যান্ট পদের জন্য প্রার্থীদের ১৮ থেকে ৩৫ বছর বয়সী হতে হবে। স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য প্রার্থীদের ১৮ থেকে ৪০ বছরবয়সী হতে হবে।

advertisement

নিয়োগ প্রক্রিয়া

উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার দ্বারা নির্বাচন করা হবে। কম্পিউটার বেসড্‌ লিখিত পরীক্ষায় প্রশ্নপত্রের মান থাকবে ১০০।

আবেদন ফি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় এবার মহাকাশ গবেষণার স্বপ্ন, অ্যাস্ট্রোফিজিক্সের ‘পাঠশালা’য় উপচে পড়া ভিড়
আরও দেখুন

জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৯২২.১৬ টাকা এবং রিজার্ভ ক্যাটেগরির প্রার্থীদের জন্য ৭২২.১৬ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhya Pradesh HC Recruitment 2021: হর্টিকালচারিস্ট, জুনিয়র জুডিসিয়াল অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ, জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল