TRENDING:

মেশিন লার্নিং নিয়ে বিনামূল্যে সার্টিফিকেট কোর্স করাবে ISRO, এখনই জেনে নিন বিস্তারিত!

Last Updated:

স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনরত শিক্ষার্থীদের থেকে শুরু করে কর্মরত ব্যক্তিরাও এই কোর্সের জন্য আবেদন জানাতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) বর্তমানে মেশিন লার্নিং (Machine Learning), ওয়েব জিআইএস টেকনোলজি (Web GIS Technology) এবং আর্থ অবজারভেশন ফর কার্বন সাইকেল স্টাডিজ (Earth Observation for Carbon Cycle Studies) সম্পর্কিত তিনটি অনলাইন সার্টিফিকেট কোর্সে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই কোর্সগুলিতে আবেদনকারীরা ভারতের মহাকাশ গবেষণা সংস্থায় কর্মরত বিশিষ্ট বিজ্ঞানীদের সঙ্গে কথোপকথনের এবং তাঁদের থেকে একাধিক বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং (IIRS) দ্বারা পরিচালিত, এই অনলাইন কোর্সগুলি একেবারে নিখরচায় করতে পারবেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা। প্রতিটি কোর্সের মেয়াদ হবে ৪ থেকে ১২ দিন। কোর্সটি সফলভাবে শেষে হওয়ার পর শিক্ষার্থীদের একটি করে শংসাপত্র দেওয়া হবে। স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনরত শিক্ষার্থীদের থেকে শুরু করে কর্মরত ব্যক্তিরাও এই কোর্সের জন্য আবেদন জানাতে পারেন।

advertisement

মেশিন লার্নিং কোর্স:

বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলিতে রিমোট সেন্সিং ডেটা প্রসেসিংয়ে কাজ করা পেশাদারদের জন্য এই কোর্সটি করানো হবে। কোর্সটি তাঁদের মেশিন লার্নিং সম্পর্কে বিশদে জানতে সাহায্য করবে। ৫ থেকে ৭ জুলাইয়ের মধ্যে এই কোর্সটি করানো হবে।

আর্থ অবজারভেশন ফর কার্বন সাইকেল স্টাডিজ:

এই কোর্সে নিযুক্ত প্রার্থীরা RS & GIS ব্যবহার করে আর্থ অবসারভেশন আসপেক্ট, কার্বন মডেলিং এবং কার্বন অ্যাসেসমেন্টের কাজে নিযুক্ত থাকবেন। এটি একটি ৫ দিনের অনলাইন কোর্স। কোর্সটি শুরু হবে ২১ জুন থেকে এবং শেষ হবে ২৫ জুন।

advertisement

ওয়েব GIS টেকনোলজি:

এটি মোট ১২ দিনের একটি কোর্স। এই কোর্সে প্রার্থীদের GIS প্রযুক্তি সম্পর্কে একটা সম্যক ধারণা প্রদান করা হবে। কোর্সটির জন্য যে কেউ আবেদন করতে পারেন। আবেদন জানানোর জন্য আপনি IIRS-এর ওয়েবসাইটে রেজিস্ট্রশন করতে পারবেন। এই অনলাইন কোর্সটি শুরু হবে ২১ জুন এবং চলবে ২ জুলাই পর্যন্ত।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় এবার মহাকাশ গবেষণার স্বপ্ন, অ্যাস্ট্রোফিজিক্সের ‘পাঠশালা’য় উপচে পড়া ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, IIT দিল্লি MTech in Electric Mobility নামে একটি নতুন স্নাতকোত্তর প্রোগ্রাম শুরু করবে। এই কোর্সে মূলত ইলেকট্রিক যানবাহন, ড্রাইভট্রেন, চার্জার, চার্জিং ইনফ্রাস্ট্রচার, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইত্যাদি একাধিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
মেশিন লার্নিং নিয়ে বিনামূল্যে সার্টিফিকেট কোর্স করাবে ISRO, এখনই জেনে নিন বিস্তারিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল