TRENDING:

Calcutta University: ছাত্র আন্দোলনের জেরে পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার, ২৭ মার্চ থেকে হবে পরীক্ষা

Last Updated:

পিছিয়ে দেওয়া হল এক মাস। এর ফলে মার্চ মাসের ২৭ তারিখ থেকে হবে পরীক্ষা। বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ছাত্র আন্দোলনের জেরে পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার। পিছিয়ে দেওয়া হল এক মাস। এর ফলে মার্চ মাসের ২৭ তারিখ থেকে হবে পরীক্ষা। বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়।
ছাত্র আন্দোলনের জেরে পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা
ছাত্র আন্দোলনের জেরে পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা
advertisement

শুক্রবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিবর্তিত সূচিতে পরীক্ষা হবে ২৭, ৩০ মার্চ এবং ২ এপ্রিল। তবে প্র্যাকটিকাল পরীক্ষার ক্ষেত্রে দিন পরিবর্তন হয়নি। ‌৬ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে কলেজগুলিতে নিতে হবে প্র্যাকটিকাল পরীক্ষা।

আরও পড়ুন– আর কোনও উপায় না থাকলে যা হয়! এক ভারতীয়র সামনেই ঝুঁকতে হল শেহবাজকে, বিশ্ব ব্যাঙ্কের প্রধানের জন্য একেবারে রেড কার্পেট বিছিয়ে দিল পাকিস্তান !

advertisement

বিভিন্ন কলেজে দ্বিতীয় সেমিস্টারের পর তৃতীয় সেমিস্টারের ক্লাস ৪০ দিনও হয়নি। তারই মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল। তার ফলে কলা, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারা সমস্যায় পড়েছিলেন। এই পরিস্থিতিতে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে সোমবার বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে প্রতিবাদও জানানো হয়।

advertisement

আরও পড়ুন– ক্রিকেট, সংঘাত ও সাহস: কলকাতায় চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবে নজর কাড়ল পাকিস্তানি ছবি ‘After Team Ladu’

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, ‘‘ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে আমরা পরীক্ষার সূচিতে পরিবর্তন করেছি। তবে থিওরি পরীক্ষার দিন পরিবর্তন হলেও প্র্যাকটিকাল পরীক্ষা কোন‌ও পরিবর্তন হয়নি।’’

সেরা ভিডিও

আরও দেখুন
আগে মা, পেছনে সন্তান! নদী থেকে উঠে এল হলুদ ডোরাকাটা...সুন্দরবনে ‘ক্যামেরায় বন্দি’ বাঘ
আরও দেখুন

নয়া শিক্ষানীতিতে (সিসিএফ) তিন ও চার বছরের মেজর কোর্সের সেমিস্টার পরীক্ষা শেষ হয় ১৯ ও ১৮ নভেম্বর। তার ৮০ দিনের মাথায় পরীক্ষার নির্ঘণ্ট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তার মধ্যে ৬৬ দিন শিক্ষা দিবস থাকলেও পড়াশোনা হয়েছে মাত্র ৪০ দিন। এমনটাই দাবি করছেন পড়ুয়ারা। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল চলতি মাসের ২৫, ২৭ ও ৫ মার্চ।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Calcutta University: ছাত্র আন্দোলনের জেরে পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার, ২৭ মার্চ থেকে হবে পরীক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল