TRENDING:

Interest Rate: সুখবর! এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, প্রবীণরা পাবেন অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ

Last Updated:

Interest Rate: আরবিআই মে থেকে জুনে মাসের মধ্যে দু’বার রেপো রেট বৃদ্ধি করেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পর একাধিক ব্যাঙ্ক তাদের এফডি-তে সুদের হার বাড়ানো শুরু করে দিয়েছে ৷ এর মধ্যে এবার সামিল হল ইয়েস ব্যাঙ্ক ৷ ২ কোটি টাকার কম এফডি-তে সুদের হার বাড়াল ইয়েস ব্যাঙ্ক ৷ নতুন রেট ১৮ জুন থেকে লাগু করা হবে ৷ ১ থেকে ১০ লক্ষ বছরের এফডি-র ক্ষেত্রে নতুন রেট লাগু করা হবে ৷
advertisement

আরও পড়ুন: ৫১ হাজার পেরোল সোনার দাম, রুপো ৬১ হাজার, দেখে নিন লেটেস্ট দাম.....

এবার ৭ থেকে ১০ দিনের ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক ৩.২৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হবে ৷ প্রবীণ নাগরিকরা পাবেন ৩.৭৫ শতাংশ এবং ৭.২৫ শতাংশ সুদ ৷ ১৫ থেকে ৪৫ দিনের এফডি-তে মিলবে ৩.৫০ শতাংশ সুদ, ৪৬ থেকে ৯০ দিনের এফডি-তে মিলবে ৪ শতাংশ সুদ, ৩ ও ৬ মাস কম সময়ের এফডি-তে মিলবে ৪.৫০ শতাংশ সুদ ৷ ৬ থেকে ৯ মাসের জন্য জমা টাকায় গ্রাহকরা পেয়ে যাবেন ৪.৭৬ শতাংশ সুদ ৷ ৯ মাস থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে ব্যাঙ্ক দিচ্ছে ৫ শতাংশ সুদ ৷ এই সুদের হারে কোনও বদল করা হয়নি ৷

advertisement

আরও পড়ুন: রেপো রেটের সঙ্গে এফডি-তে সুদও বাড়ল, কিন্তু এখন বিনিয়োগ করা কি উচিত হবে?

যে সুদের হার বদল করা হয়েছে -

ব্যাঙ্ক ১ বছর থেকে ১৮ মাসের কম এফডিতে সুদের হার ৫.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করেছে ৷১৮ মাসে থেকে ৩ বছরের কম সময়ের এফডি-তে ব্যাঙ্ক ৬.৫০ শতাংশ সুদ দেবে ৷ এখানে সুদের হার ০.৫০ শতাংশ বাড়ানো হয়েছে ৷ ৩ থেকে ১০ বছরের জন্য জমা টাকা ব্যাঙ্ক দেবে ৬.৫০ শতাংশ সুদ ৷

advertisement

আরও পড়ুন: কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর পিএম কিষাণের!১২তম কিস্তির ২ হাজার টাকার বড় আপডেট

আরবিআই রেপো রেট-

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

আরবিআই মে থেকে জুনে মাসের মধ্যে দু’বার রেপো রেট বৃদ্ধি করেছে ৷ এরপর আরবিআই থেকে পাওয়া সুদ ০.৯০ শতাংশ বেড়ে যায় ব্যাঙ্কগুলির জন্য ৷ বেশিরভাগ ব্যাঙ্ক লোন রেট ২ থেকে ৩ বার বৃদ্ধি করেছে ৷ রেপো রেট বদলানোর প্রভাব পড়েছে এফডি-তেও ৷ এফডি-তে যাঁরা ইনভেস্ট করেছেন তাঁরা এখন এই লাভ পাচ্ছেন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Interest Rate: সুখবর! এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, প্রবীণরা পাবেন অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল