TRENDING:

Union Budget 2026: বায়ো ফার্মার হাব হবে ভারত, ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্পে বরাদ্দ ১০ হাজার কোটি! বাজেটে জানালেন সীতারমণ

Last Updated:

পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ বৃদ্ধিকে ঘিরে ছাব্বিশের বাজেটে আমজনতার প্রত্যাশা এখন তুঙ্গে। বাজেটের শুরুর দিকেই অর্থমন্ত্রী জানান, বায়ো ফার্মার হাব হবে ভারত। ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্পে বরাদ্দ ১০ হাজার কোটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্পে বরাদ্দ ১০ হাজার কোটি! বাজেটে জানালেন সীতারমণ
‘বায়োফার্মা শক্তি’ প্রকল্পে বরাদ্দ ১০ হাজার কোটি! বাজেটে জানালেন সীতারমণ
advertisement

নির্মলা বলেন, ‘‘আমরা এখন অনেক কম আমদানি নির্ভর। কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে।  সাধারণ মানুষদের প্রত্যাশা পূরণ করতে হবে। সকলের জন্য বিকাশ করতে হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। ১০ হাজার কোটি টাকা বায়োফার্মা প্রকল্পে দেওয়া হবে। বিশেষজ্ঞরা এদিকে নজর দেবেন। ভারতের ‘সেমিকন্ডাক্টর মিশন ২.০’ সেমিকন্ডাক্টরের জন্য সেমিকন্ডাক্টর সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ হবে৷ অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ুর দিকে বিশেষ নজর দেওয়া হবে। তৈরি করা হবে মেগা টেক্সটাইল পার্ক।‘‘

advertisement

২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটটি কেবল অর্থনৈতিক হিসেব-নিকেশ নয়, বরং ভারতের ভবিষ্যত উন্নয়ন পথের একটি নীতিগত মানচিত্র হিসেবে কাজ করবে। কর, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি-নির্ভর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বর্তমান বাজেটের মূল আকর্ষণ হতে পারে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। ২০২৪ সালে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার পর থেকে এই নিয়ে তৃতীয় বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা
আরও দেখুন

১ ফেব্রুয়ারি, ২০২৬-এ এ বছরের বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ। এটি নির্মলার নবম বাজেট পেশ। নবম কেন্দ্রীয় বাজেট বক্তৃতার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তামিলনাড়ুর প্রাচীন বুনন ঐতিহ্যকে সম্মান জানিয়ে হাতে বোনা কাঞ্চিভরম সিল্ক শাড়ি বেছে নিয়েছিলেন। শাড়িটি বেগুনি রঙের কাট্টাম কাঞ্চিভরম, হালকা সোনালি বাদামী চেক সহ, যা তামিল ভাষায় ‘কট্টম’ নামে পরিচিত, এবং সুতার কাজ-সহ একটি কফি বাদামী বর্ডার। উল্লেখযোগ্যভাবে, তামিলনাড়ু এই বছর বিধানসভা নির্বাচনে ভোট দেবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2026: বায়ো ফার্মার হাব হবে ভারত, ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্পে বরাদ্দ ১০ হাজার কোটি! বাজেটে জানালেন সীতারমণ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল