TRENDING:

বাজেট পেশের পর শেয়ার বাজারে ধস, হাহাকার! সেনসেক্স পড়ল ২০০০ পয়েন্ট, রবিবার ১৬ লক্ষ কোটি টাকা ক্ষতি

Last Updated:

রবিবারের ট্রেডিং সেশনে সেনসেক্স প্রায়  ২,৪০০ পয়েন্ট কমে যায়, যার জেরে  বিনিয়োগকারীদের বিপুল ক্ষতি হয়েছে। বাজারের এই বড় পতনে বিনিয়োগকারীদের মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লক্ষ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেনসেক্স পড়ল ২০০০ পয়েন্ট
সেনসেক্স পড়ল ২০০০ পয়েন্ট
advertisement

অর্থমন্ত্রী জানালেন, ভারতের বাইরে পোর্টফোলিয়ো বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে ইকুইটিতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে। ব্যক্তিগত সীমা ৫% থেকে বাড়িয়ে ১০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে এই ধরনের সমস্ত বিনিয়োগকারীদের জন্য সম্মিলিত সীমা ১০% থেকে বাড়িয়ে ২৪% করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে ব্যক্তিগত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সংস্থাগুলিতে আরও অর্থবহ অংশীদার হতে পারেন। কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশের দিন শেয়ার বাজারে ধস। নির্মলা সীতারামন বাজেট বক্তৃতা শুরুর পরে প্রায় ৪০০ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স। কিন্তু হুড়মুড়িয়ে পড়তে শুরু করে সেনসেক্স ও নিফটি ৫০। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা যখন শেষ হলো, তখন শেষ ট্রেডিংয়ের তুলনায় সেনসেক্স ডাউন ছিল ২ হাজার পয়েন্টের বেশি। নিফটি৫০-র পয়েন্টও কমেছিল ৮০০ পয়েন্ট কাছাকাছি। বেলা ১টা নাগাদ শেষ ক্লোজিংয়ের তুলনায় ৮১১ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ ডাউন রয়েছে সেনসেক্স। ২৫৭ পয়েন্ট বা ১.০২ শতাংশ ডাউন রয়েছে নিফটি৫০। এর পাশাপাশি বেলা ১টায় সমস্ত সেক্টরাল ইনডেক্স ডাউন রয়েছে।

advertisement

রবিবারের ট্রেডিং সেশনে সেনসেক্স প্রায়  ২,৪০০ পয়েন্ট কমে যায়, যার জেরে  বিনিয়োগকারীদের বিপুল ক্ষতি হয়েছে। বাজারের এই বড় পতনে বিনিয়োগকারীদের মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লক্ষ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। ৩০ জানুয়ারি বিএসই-এর মোট বাজার মূলধন ছিল ৪,৬০,০২,২৪০.৩৫ কোটি টাকা। তবে রবিবারের লেনদেনে তা কমে দাঁড়ায় ৪,৪৪,৩৪,৬৩৭.৮৫ কোটিতে। এর ফলে একদিনেই বাজার মূলধনে প্রায় ১৫,৬৭,৬০২.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

advertisement

নির্মলা বলেন, ‘‘আমরা এখন অনেক কম আমদানি নির্ভর। কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে।  সাধারণ মানুষদের প্রত্যাশা পূরণ করতে হবে। সকলের জন্য বিকাশ করতে হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। ১০ হাজার কোটি টাকা বায়োফার্মা প্রকল্পে দেওয়া হবে। বিশেষজ্ঞরা এদিকে নজর দেবেন। ভারতের ‘সেমিকন্ডাক্টর মিশন ২.০’ সেমিকন্ডাক্টরের জন্য সেমিকন্ডাক্টর সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ হবে৷ অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ুর দিকে বিশেষ নজর দেওয়া হবে। তৈরি করা হবে মেগা টেক্সটাইল পার্ক।‘‘

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা
আরও দেখুন

২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটটি কেবল অর্থনৈতিক হিসেব-নিকেশ নয়, বরং ভারতের ভবিষ্যত উন্নয়ন পথের একটি নীতিগত মানচিত্র হিসেবে কাজ করবে। কর, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি-নির্ভর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বর্তমান বাজেটের মূল আকর্ষণ হতে পারে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। ২০২৪ সালে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার পর থেকে এই নিয়ে তৃতীয় বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজেট পেশের পর শেয়ার বাজারে ধস, হাহাকার! সেনসেক্স পড়ল ২০০০ পয়েন্ট, রবিবার ১৬ লক্ষ কোটি টাকা ক্ষতি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল