TRENDING:

Tomato Ketchup Business: বাজারে জলের দর, তবুও টমেটোই এখন 'লাল সোনা'! সিএডিসি-র মন্ত্রে কপাল ফিরল চাষিদের, লাভের মুখ দেখছেন মহিলারাও

Last Updated:

Tomato Ketchup Business: মাঠের টমেটো এখন 'লাল সোনা'। সিএডিসি-র প্রশিক্ষণে টমেটো থেকে সস ইত্যাদি প্রোডাক্ট তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন গ্রামীণ মহিলারা। জলের দরে টমেটো বিক্রির বদলে এখন ঘরে ঘরে তৈরি হচ্ছে সস ও কেচআপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: বর্তমানে বাজারে টমেটোর দাম একেবারে তলানিতে এসে ঠেকেছে। এবছর টমেটোর ফলনও বেশ ভাল হয়েছে। যেহেতু বাজারে টমেটোর ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না, তাই ঘরোয়া পদ্ধতিতেই টমেটো কেচআপ তৈরি হচ্ছে। আর সেই কেচআপ বাজারে বিক্রির জন্য পাঠান হচ্ছে। ১০০ শতাংশ খাঁটি এই টমেটো সস তৈরি হচ্ছে সিএডিসিতে। এর ফলে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান হচ্ছে একদিকে, অন্যদিকে টমেটো থেকে কেচআপ প্রক্রিয়াকরণের মাধ্যমে অতিরিক্ত টমাটো না ফেলে, টমেটোর দাম বৃদ্ধি হচ্ছে।
advertisement

বর্তমানে গ্রামবাংলার কৃষিজীবী মানুষের কাছে টমেটো কেবল একটি সবজি নয়, বরং স্বনির্ভরতার নতুন হাতিয়ার হয়ে উঠেছে। এবছর টমেটোর ফলন ভাল হলেও বর্তমানে বাজারে ন্যায্যমূল্য না পেয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন চাষিরা। কিন্তু সেই সংকটকেই এখন সম্ভাবনায় রূপ দিচ্ছে সিএডিসির উদ্যোগে শুরু হওয়া টমেটো কেচআপ তৈরির প্রকল্প। বাজারে টমেটোর দাম যখন তলানিতে, তখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সংরক্ষণের অভাবে মাঠেই পচে নষ্ট হয় বিপুল পরিমাণ ফসল। এই অপচয় রুখতে এবং চাষিদের লোকসানের হাত থেকে বাঁচাতে ঘরোয়া ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে টমেটো প্রক্রিয়াকরণ শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন: চকোলেটের ব্যবসায় বাজিমাত দুই বোনের! স্বাদে অতুলনীয় হাতে তৈরি ‘সানফ্লাওয়ার চকোলেট’ এখন পুরুলিয়ার ব্র্যান্ড, অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরও

কাঁচা টমেটো জলের দরে বিক্রি না করে তা দিয়ে উচ্চমানের কেচআপ বা সস তৈরি করায় ফসলের মূল্য বহুগুণ বেড়ে যাচ্ছে। ১০০ শতাংশ খাঁটি ও রাসায়নিকমুক্ত এই ঘরোয়া সসের চাহিদা সাধারণ মানুষের কাছেও ব্যাপক। এই প্রকল্পের অন্যতম প্রধান স্তম্ভ হলেন গ্রামীণ মহিলারা। টমেটো ধোয়া, বাছাই করা থেকে শুরু করে সস তৈরি এবং বোতলজাতকরণ—পুরো প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এর ফলে টমেটো থেকে কেচআপ তৈরি করে কাজ করে মহিলারা অতিরিক্ত আয়ের সুযোগ পাচ্ছেন। মহিলাদের হাতে অর্থ আসায় গ্রাম স্তরে ক্রয়ক্ষমতা বাড়ছে, যা সামগ্রিকভাবে গ্রামীণ বাজারকে শক্তিশালী করছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সিএডিসির তত্ত্বাবধানে তৈরি এই কেচআপ কেবল স্থানীয় বাজারে নয়, বরং সরকারি বিভিন্ন স্টল ও প্রদর্শনীতেও বিক্রির জন্য পাঠান হচ্ছে। কোনও কৃত্রিম রং বা ক্ষতিকারক প্রিজারভেটিভ ছাড়াই তৈরি এই সস স্বাস্থ্যসচেতন মানুষের নজর কাড়ছে। এবিষয়ে সিআইডিসির প্রজেক্ট অফিসার ডক্টর উত্তম লাহা বলেন, “বর্তমানে টমেটোর দাম অনেক কম। ফলে টমেটো বাজারে বিক্রি না করে সস তৈরি করাটা লাভজনক। এর ফলে যেমন গ্রামের মহিলা কাজ করছে তেমনই ১০০ শতাংশ খাঁটি টমেটো সস তৈরি হচ্ছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ক্যানিংপূর্ব কেন্দ্রে তৃণমূলের নির্বাচনী প্রচার! আইএসএফকে কড়া বার্তা শওকত মোল্লার
আরও দেখুন

টমেটো কেচআপের এই ‘লাল বিপ্লব’ কেবল স্বাদের পরিবর্তন আনছে না, বরং গ্রামীণ এলাকার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সমৃদ্ধির বার্তা। তমলুক ব্লকের বেশ কিছু  মহিলারা সিএডিসিতে টমাটো সস তৈরি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tomato Ketchup Business: বাজারে জলের দর, তবুও টমেটোই এখন 'লাল সোনা'! সিএডিসি-র মন্ত্রে কপাল ফিরল চাষিদের, লাভের মুখ দেখছেন মহিলারাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল