TRENDING:

PM Kisan: এই ভাবে যোজনার লাভ নিয়ে থাকলে হতে পারে তদন্ত, ফেরত দিতে হবে টাকা

Last Updated:

PM Kisan: কোন কৃষকরা পাবেন না যোজনার সুবিধা ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) সুবিধাভোগীদের জন্য অত্যন্ত জরুরি খবর ৷ জানা গিয়েছে, এরকম একাধিক কৃষকরা রয়েছেন যারা নিয়ম ও শর্ত পূরণ না করা সত্ত্বেও যোজনার লাভ নিচ্ছেন ৷ যে কৃষকরা যোজনার আওতার মধ্যে পড়েন না অথচ যোজনার সুবিধা নিচ্ছেন তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার ৷ শুধু তাই নয়, এই কৃষকদের থেকে যোজনার মাধ্যমে দেওয়া টাকাও ফেরত নেওয়া হবে ৷
advertisement

আরও পড়ুন: বাম্পার অফার! Maruti Alto, Swift, Brezza-সহ একাধিক গাড়িতে মিলছে প্রচুর ডিসকাউন্ট....

কোন কোন কৃষকদের ফেরত দিতে হবে টাকা ?

আপনার বাড়িতে একটা জমির ভিত্তিতে একের বেশি পরিবারের সদস্যরা পিএম কিষান যোজনার কিস্তির ২০০০ টাকা নিয়ে থাকেলে সেই টাকা ফেরত দিতে হবে ৷ যদি একটাই জমির ভিত্তিতে মা, বাবা ও ছেলে যোজনার টাকা নিয়ে থাকে তাহলে সেই টাকা ফেরত দিতে হবে ৷ এরকম ঘটনার ক্ষেত্রে ফ্রডের মামলা দায়ের করা হতে পারে, এমনকি জেলও হতে পারে ৷ নিয়ম অনুযায়ী, পরিবারের কেবল একজন সদস্যই যোজনার সুবিধা পাবেন ৷

advertisement

আরও পড়ুন: গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না থাকলেও দিতে হবে না জরিমানা !

যোজনার নিয়ম সম্পর্কে জেনে নিন বিস্তারিত-

সরকারের তরফে যোজনার পুরনো নিয়মে বেশ কিছু বদল করা হয়েছে ৷ এখন কেবল সেই কৃষকরাই এই যোজনার লাভ পাবেন যাঁদের নামে চাষের জমি রয়েছে ৷ পৈতিৃক জমিতে অংশ থাকলেও এই যোজনার সুবিধা মিলবে না ৷ আপনার নামে জমি থাকলে কেবল তখনই এই সুবিধা মিলবে ৷

advertisement

আরও পড়ুন: পুরনো না নতুন? এক নজরে দেখে নিন ট্যাক্স স্ল্যাবের মধ্যে কোনটি বেশি ভাল!

কোন কৃষকরা পাবেন না যোজনার সুবিধা ?

  1. কৃষক পরিবারের কোনও সদস্য যেমন মা, বাবা বা সন্তান আয়করের আওতায় পড়লে এই যোজনার সুবিধা পাবেন না ৷
  2. নিজের নামে চাষ যোগ্য জমি না থাকলে মিলবে না সুবিধা ৷
  3. advertisement

  4. চাষের জমি বাবা, ঠাকুরদা বা পরিবারের অন্য সদস্যের নামে থাকলেও যোজনার সুবিধা মিলবে না ৷
  5. সরকারি চাকরি করলে এই সুবিধা মিলবে না ৷
  6. রেজিস্টার্ড চিকিৎসক, ইঞ্জিনিয়র, উকিল ও সিএ-কে এই যোজনার বাইরে রাখা হয়েছে ৷
  7. কোনও কৃষক যদি বছরে ১০,০০০ টাকা পেনশন পান তাহলে এই যোজনার সুবিধা পাবেন না ৷
  8. advertisement

    সেরা ভিডিও

    আরও দেখুন
    ৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার
    আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এই ভাবে যোজনার লাভ নিয়ে থাকলে হতে পারে তদন্ত, ফেরত দিতে হবে টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল