TRENDING:

BARC Ratings for News Channels: দেশের নিউজ চ্যানেলগুলির TRP রেটিং ফিরতে চলেছে, BARC-কে রিপোর্ট প্রকাশের নির্দেশ কেন্দ্রের

Last Updated:

MIB asks BARC to resume TV Ratings for News Channels: বুধবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ক-এবার থেকে দেশের খবরের চ্যানেলের টিআরপি রিপোর্ট দেবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভুয়ো টিআরপি কেলেঙ্কারির জেরে অনেকদিনই বন্ধ নিউজ চ্যানেলের টিআরপি রেটিং ৷ অর্থাৎ কোন নিউজ চ্যানেল র‍্যাঙ্ক তালিকায় কত নম্বরে রয়েছে, বার্ক (BARC, Broadcast Audience Research Council)-এর সেই রেটিং পয়েন্ট দেওয়া বন্ধ করে দিয়েছিল বেশ অনেকদিনই হল ৷ সেই রেটিং পয়েন্ট আবার ফিরতে চলেছে (MIB asks BARC to resume TV Ratings for News Channels) ৷
Representative Image
Representative Image
advertisement

আরও পড়ুন-পাসপোর্ট আরও শক্তিশালী, এই ৬০টি দেশে যেতে আগের থেকে ভিসার প্রয়োজন নেই ভারতীয়দের

আজ, বুধবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ক-এবার থেকে দেশের খবরের চ্যানেলগুলির টিআরপি (News Channel TRP) রিপোর্ট দেবে। খবরের চ্যানেলগুলির গত তিন মাসের টিআরপি রিপোর্টও বার্ক প্রকাশ করবে বলে জানানো হয়েছে।

advertisement

দেশজুড়ে বিতর্কের পর গত বছর অক্টোবরে তথ্য-সম্প্রচারমন্ত্রক ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা BARC-এর খবরের চ্যানেলে টিআরপি রিপোর্ট প্রকাশ বন্ধ করে দেয়।

আরও পড়ুন- করোনায় আক্রান্ত নীতিন গড়করি ! রয়েছেন হোম আইসোলেশনে

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এর ফলে এতদিন বিনোদন, সিনেমা, খেলা এবং শিশুদের চ্যানেলের রেটিং পয়েন্ট জানা গেলেও ভারতের কোন খবরের চ্যানেলের রেটিং পয়েন্ট কেমন ? সাপ্তাহিক রেটিং কী ? কোন নিউজ চ্যানেল রেটিংয়ের বিচারে র‍্যাঙ্ক তালিকায় কত নম্বরে রয়েছে, তা জানা যেত না ৷ অবশেষে পুনরায় দেশের নিউজ চ্যানেলগুলির রেটিং পয়েন্ট প্রকাশ করতে বার্ককে নির্দেশ দিল কেন্দ্র ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
BARC Ratings for News Channels: দেশের নিউজ চ্যানেলগুলির TRP রেটিং ফিরতে চলেছে, BARC-কে রিপোর্ট প্রকাশের নির্দেশ কেন্দ্রের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল