TRENDING:

New Business Idea: ছোট্ট একটি ঘর থেকে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন ১০ গুণ বেশি

Last Updated:

কীভাবে শুরু করবেন এই ব্যবসা ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এমন একটি ব্যবসার আইডিয়া রয়েছে যা শুরু করে মনে হতে পারে আপনার লটারি লেগেছে ৷  অত্যন্ত সামান্য টাকায় এই ব্যবসা শুরু করে বাম্পার আয় করতে পারবেন ৷ ফ্রোজেন মটরশুঁটির ব্যবসায় (Frozen Green Peas Business) সহজেই আয় করা যেতে পারে মোটা টাকা ৷
advertisement

কৃষকদের থেকে মটরশুঁটি কিনে এই ব্যবসা সহজেই শুরু করা যেতে পারে ৷ মটরশুঁটির চাহিদা সারা বছর থাকে কিন্তু কেবল শীতকালেই মটরশুঁটি পাওয়া যায় ৷ ব্যবসার জন্য প্রথমে অনেকটা মটর কিনে নিতে হবে আপনাকে ৷ কতটা মটরশুঁটি লাগবে তার উপর নির্ভর করবে আপনি কত বড় ব্যবসা করতে চান ৷ বাজারে রিসার্চ করে একটা আন্দাজ করতে হবে গোটা বছর কতটা ফ্রোজেন মটর আপনি বিক্রি করতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড বনাম শেয়ার: পার্থক্য কী?

কীভাবে শুরু করবেন এই ব্যবসা ?

ফ্রোজেন মটরের ব্যবসা বাড়ির ছোট্ট একটি ঘর থেকে শুরু করতে পারবেন ৷ বড় স্তরে ব্যবসা করতে চাইলে ৪০০০ থেকে ৫০০০ বর্গ ফুট জায়গার দরকার পড়বে ৷ ছোট স্তরে ব্যবসা শুরু করতে চাইলে মটর ছাড়ানোর জন্য কয়েক জন শ্রমিকের দরকার পড়বে ৷ বড় স্তরে ব্যবসার ক্ষেত্রে মটর ছাড়ানোর জন্য মেশিনের দরকার পড়বে ৷ এর পাশাপাশি বেশ কিছু লাইসেন্সের দরকারও পড়বে ৷

advertisement

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড কী? এখানে বিনিয়োগ করে কী কী বিশেষ সুবিধা মিলবে...

কত টাকা হবে আয় ?

ফ্রোজেন মটরের ব্যবসা শুরু করলে কমপক্ষে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত লাভ করতে পারবেন ৷ কৃষকদের থেকে ১০ টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে মটর কিনতে পারবেন ৷ ২ কিলো সবুজ মটরের মধ্যে প্রায় ১ কিলো দানা পাওয়া যায় ৷ বাজারে মটর ২০ টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে পেলে আপনি এই মটরের দানা প্রোসেস করে ১২০ টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে বিক্রি করতে পারবেন ৷ ফ্রোজেন মটরের প্যাকেট সরাসরি রিটেল দোকানদারের কাছে বিক্রি করলে প্রতি কিলোরে প্যাকে ২০০ টাকার লাভ করতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: গ্রাহকদের জন্য অত্যন্ত বড় খবর! SBI-এ এই অ্যাকাউন্ট থাকলেই বিনামূল্যে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা

দেখে নিন কীভাবে তৈরি হয় ফ্রোজেন মটর ?

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

ফ্রোজেন মটর তৈরি করার জন্য সবার প্রথমে মটর ছাড়াতে হয় ৷ এরপর মটরকে প্রায় ৯০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় ফোটানো হয় ৷ এরপর মটরের দানা ৩৫ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা জলে ভেজানো হয় যাতে এর মধ্যে থাকা ব্যাক্টেরিয়া মরে যায় ৷ এরপর প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রায় মটর রাখা হয় ৷ এতে মটরে বরফ জমে যায় ৷ এরপর মটরের আলাদা আলাদা ওজনের প্যাকেট করে বাজারে বিক্রি করা হয় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ছোট্ট একটি ঘর থেকে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন ১০ গুণ বেশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল