TRENDING:

Laccha Semai Price Hike: বাজার আগুন! ইদের আগে এক লাফে বাড়ল লাচ্ছা-সিমাইয়ের দর, কততে কিনলে ঠকবেন না?

Last Updated:

South 24 Parganas Laccha Semai Price Hike: ইদের আগে লাচ্ছা ও সিমাইয়ের দাম বাড়ল। কাঁচা সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সামনেই খুশির ইদ। ইদের এই উৎসবে চাই সিমাই। দক্ষিণ ২৪ পরগনার এলাকায় রয়েছে বেশ কিছু সিমাই তৈরির কারখানা। তার মধ্যে অন্যতম জয়নগর এলাকার বহরুতে। জেলা জুড়ে এবার ব্যাপক চাহিদা সিমাই আর লাচ্ছার। চূড়ান্ত ব্যস্ততা তাই এখন কারখানায়। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে যোগান দিতে প্রতিদিন সুস্বাদু স্বাদের কেজি কেজি কাঁচা ও ভাজা সিমাই, লাড্ডু আর লাচ্ছা তৈরি করছেন কারিগররা। উপকরণ বলতে ময়দা, বিশুদ্ধ জল, তেল ও ডালডা।
advertisement

প্রথমে ময়দা মেখে যন্ত্রের জালিতে ফেলে কাঁচা সিমাই তৈরি করছেন কারখানার শ্রমিকরা। তারপর তেল ও ডালডায় ভাজা হচ্ছে সেই কাঁচা সিমাই। দক্ষ হাতের পাকে প্রস্তুত করা হচ্ছে লাড্ডু ও লাচ্ছা। এরপর প্যাকেটবন্দি হয়ে সেসব চলে যাচ্ছে বিভিন্ন বাজারে। এই সিমাই ও লাচ্ছা তৈরির কারিগররা বেশিরভাগই আসেন বিহার ও উত্তরপ্রদেশের কানপুর থেকে। এবছরও এসেছেন তাঁরা। ওই দক্ষ কারিগররা নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন সিমাই তৈরির কারখানাগুলিতে। সকলেই ব্যস্ত সিমাই তৈরিতে।

advertisement

আরও পড়ুন: ভোটার কার্ড ছাড়াই দেওয়া যাবে ভোট! বীরভূম জেলাশাসক ধবল জৈন জানালেন বিকল্প ১১ নথির তালিকা

তিন-চার বছর ধরে সিমাই তৈরির কারখানায় কাজ করছেন এক কারিগর তিনি বলেন, এখন প্রচন্ড ব্যস্ততা। সকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কাজ করতে হচ্ছে তাঁদের। কারণ এবছর ব্যাপক চাহিদা রয়েছে সিমাইয়ের লাচ্ছার চাহিদা। কারখানাতেই একইভাবে তৈরি হচ্ছে মোটা সিমাই, সরু সিমাই, এক নম্বর ও দেড় নম্বর সিমাইয়ের মতো প্রায় পাঁচ রকমের সিমাই, ছোট ও বড় আকারের লাচ্ছা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভাঙাচোরা দোকান থেকে তেলেভাজা বিক্রি করে রোজগার, সৎ পরিশ্রমে বেঁচে থাকার লড়াই এই বৃদ্ধ দম্পতির
আরও দেখুন

যদিও সেসব তৈরি হচ্ছে পাইকারি খদ্দেরদের অর্ডার অনুযায়ীই। ময়দা এবং তেল ওডালডার দাম বেড়ে যাওয়ায় এবছর উৎপাদিত দ্রব্য কিলো প্রতি ১০-১২ টাকা বাড়ানো হয়েছে। তাঁর কারখানায় তৈরি কাঁচা সিমাই প্রতি কিলো ৪৬ টাকা, ভাজা সিমাই কেজি প্রতি ৫৪ টাকা, লাচ্ছা কেজিতে ১০৫-১১০ টাকা দরে দেদার বিকোচ্ছে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে যোগানের পরিমাণও বাড়ানো হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Laccha Semai Price Hike: বাজার আগুন! ইদের আগে এক লাফে বাড়ল লাচ্ছা-সিমাইয়ের দর, কততে কিনলে ঠকবেন না?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল