TRENDING:

Money Making Ideas: চাষ তো নয়, যেন সোনা! ১ মণেই মিলছে ১৮ হাজার টাকা, বীরভূমের এই গ্রামের ঘরে ঘরে এখন লক্ষ্মীলাভ

Last Updated:

Sericulture Money Making Ideas: বীরভূমের লাল মাটিতে চাষ নয়, যেন সোনা ফলছে! রেশম চাষের হাত ধরে রাতারাতি ভাগ্য বদলাচ্ছে গ্রামবাসীদের। ১ মণ রেশম গুটি বিক্রি করলেই মিলছে ১৮ হাজার টাকা। জেলার এই বিশেষ উদ্যোগ কীভাবে কৃষকদের আর্থিক উন্নতির দিশা দেখাচ্ছে, জানুন বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়: সিল্ক মানেই কাপড়ের জগতে দেশজুড়ে বাড়তি কদর। প্রতিটি উৎসবে সিল্ক কাপড়ের যেন জুড়ি মেলে ভার। অন্যান্য কাপড় যত দামিই হোক না কেন, তার সঙ্গে একটা সিল্ক কাপড় থাকলে সেটিই আগে পছন্দের তালিকায় রাখেন বাঙালি বধূরা। আর সেই কথা মাথায় রেখে এবার বীরভূমের বিভিন্ন জায়গায় রেশম গুটি থেকে রেশম সুতো তৈরি হচ্ছে। তবে অনেকেই জানেন না এই রেশম গুটি আসলে কী? রেশম সব থেকে বেশি পরিচিত বম্বিক্স মোরি নামে। রেশম পোকার লার্ভার গুটি থেকে সংগ্রহ করা হয়। রেশম পোকার গুটি থেকে এক ধরনের সুতো পাওয়া যায়। বিশেষ ব্যবস্থায় রেশম পোকা চাষের মাধ্যমে বাণিজ্যিকভাবে এই সুতো তৈরি করা হয়।
advertisement

বিশেষ করে এই পলু চাষ বা রেশম চাষ বেশি করে হচ্ছে বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্ভুক্ত বরলা গ্রাম পঞ্চায়েতের রুদিপুর গ্রামে। এই গ্রামে প্রায় ১২০ টি পরিবারের বসবাস। তার মধ্যে প্রায় ৯০ শতাংশ পরিবার পলু চাষের সঙ্গে যুক্ত। বাপ-ঠাকুরদার আমল থেকেই এই চাষ করে আসছেন তাঁরা। কীভাবে হচ্ছে এই চাষ! এই বিষয়ে এই চাষের সঙ্গে যুক্ত এক মহিলা মামনি মণ্ডল জানান, পলু বা রেশম পোকা চাষ হচ্ছে মূলত তুঁত গাছের পাতা খাইয়ে রেশম সুতা উৎপাদনকারী পোকা পালনের এক ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি।

advertisement

আরও পড়ুন: রেলের বড় পদক্ষেপ! দিঘা-তমলুক রুটের গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে মেরামতি, স্বস্তিতে হাজার হাজার মানুষ

ডিম ফুটে পোকা বের হলে সেগুলোকে পরিষ্কার ডালা বা ট্রে-তে রাখা হয়। তাদের খাবার হিসেবে প্রথমে ছোট ছোট কচি তুঁত পাতা কেটে খাওয়ানো হয়। পরে বড় পাতা দেওয়া হয়। পোকাগুলোর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ৩-৪ বার খোলস বা চামড়া বদলায়। খোলস বদলানোর সময় সেই পোকাদের খাবার দেওয়া হয় না। পলু যখন পরিণত হয় কমপক্ষে ২৫-৩০ দিন পর, তখন খাওয়ার বদলে গুটি তৈরির জন্য প্রস্তুতি নেয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দীর্ঘদিনের অপেক্ষার অবসান! জিয়াগঞ্জ পৌঁছানো এবার আরও সহজ, কারণ কী জানেন?
আরও দেখুন

এই পলু চাষ করে কেমন উপার্জন হচ্ছে আর কত দাম মিলছে? এই বিষয়ে জানা যায়, আগে ১ মণ অর্থাৎ প্রায় ৪০ সের বা ৩৭.৩২ কিলোগ্রামে প্রায় ৭ থেকে ১০ হাজার টাকা পাওয়া যেত, তবে এই বছর অংকের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে অনেকটাই প্রায় ১৮ হাজার টাকার কাছাকাছি। বীরভূম জেলা থেকে এই পলু চাষ হওয়ার পর সুতো তৈরির জন্য বা অন্যান্য কাজের জন্য এটি পৌঁছে যায় মালদহ থেকে শুরু করে বহরমপুর, আসানসোল এমন বিভিন্ন জায়গায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: চাষ তো নয়, যেন সোনা! ১ মণেই মিলছে ১৮ হাজার টাকা, বীরভূমের এই গ্রামের ঘরে ঘরে এখন লক্ষ্মীলাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল