TRENDING:

ওভার টাইমের টাকা ফেরত দিন! কর্মীদের SBI-নির্দেশ, কেন?

Last Updated:

সব কটি ব্যাঙ্কের মোট ৭০ হাজার কর্মীর থেকে ওভার টাইমের জন্য দেওয়া টাকা চেয়ে পাঠালো এসবিআই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোটবন্দির পরে বাতিল নোট জমা দেওয়ার সেই বিশাল ভিড় দিনের পর দিন সামলেছিলেন ৷ ওভার টাইম কাজ করতে হয়েছিল রোজ ৷ সেই দিনগুলিতে ওভার টাইম কাজের জন্য পরে কর্মীদের ক্ষতিপূরণ দিয়েছিল এসবিআই ৷ এ বার সেই টাকা ফেরত নিয়ে চাইছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
advertisement

আরও পড়ুন: এসবিআই গ্রাহকদের সতর্ক করল ব্যাঙ্ক

কেন এই সিদ্ধান্ত এসবিআই-এর?

২০১৭ সালের পয়লা এপ্রিল স্টেট ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ হয় স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, স্টেট ব্যাঙ্ক অফ ট্রাভাঙ্কোর ও স্টেট ব্যাঙ্ক অফ বিকানির অ্যান্ড জয়পুর ৷ সব কটি ব্যাঙ্কের মোট ৭০ হাজার কর্মীর থেকে ওভার টাইমের জন্য দেওয়া টাকা চেয়ে পাঠালো এসবিআই ৷

advertisement

আরও পড়ুন: কলকাতায় এসবিআই লাইফের নতুন আঞ্চলিক অফিস

এসবিআই-এর বক্তব্য, ২০১৬ সালের নভেম্বরে নোটবন্দির সময় ওই ব্যাঙ্কগুলির সঙ্গে সংযুক্তিকরণ হয়নি এসবিআই-এর ৷ তা হলে এসবিআই-এর ওভার টাইমের ক্ষতিপূরণ কেন অ্যাসোসিয়েট ব্যাঙ্কগুলির কর্মীরা ভোগ করবেন ৷ ওই টাকা শুধুই এসবিআই-এর নিজস্ব কর্মীদের প্রাপ্য ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বেজায় চটেছেন অ্যাসোসিয়েট ব্যাঙ্কগুলির ৭০ হাজার কর্মী ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ওভার টাইমের টাকা ফেরত দিন! কর্মীদের SBI-নির্দেশ, কেন?