advertisement

কলকাতায় এসবিআই লাইফের নতুন আঞ্চলিক অফিস

Last Updated:

কলকাতায় তাদের ব্যবসার পসার যথেষ্ট ৷ সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতেই এসবিআই লাইফ ইনস্যুরেন্স কলকাতায় সম্প্রতি তাদের নতুন একটি আঞ্চলিক অফিসের উদ্বোধন করল ৷ সেইসঙ্গে এই অঞ্চলে ব্যবসা এবং গ্রাহক পরিষেবার উন্নতিতে আরও একধাপ এগোল সংস্থা ৷

#কলকাতা:  কলকাতায় তাদের ব্যবসার পসার যথেষ্ট ৷ সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতেই এসবিআই লাইফ ইনস্যুরেন্স কলকাতায় সম্প্রতি তাদের নতুন একটি আঞ্চলিক অফিসের উদ্বোধন করল ৷ সেইসঙ্গে এই অঞ্চলে ব্যবসা এবং গ্রাহক পরিষেবার উন্নতিতে আরও একধাপ এগোল সংস্থা ৷  রাশেল স্ট্রিটের কাঙ্কারিয়া সেন্টারে নতুন এই অফিসটির উদ্বোধন করলেন এসবিআই লাইফ ইনস্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অরিজিৎ বসু ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা সার্কলের চিফ জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার এবং এসবিআই লাইফ ইনস্যুরেন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর-মার্কেটিং এম .আনন্দ প্রমুখ ৷
সংস্থার নতুন অফিসের উদ্বোধনে এসবিআই লাইফ ইনস্যুরেন্সের এমডি ও সিইও অরিজিৎ বসু বলেন, ‘‘এসবিআই লাইফ এই অঞ্চলে দারুণ কাজ করছে এবং আগামী বছরগুলিতেও সংস্থা আরও উন্নতি করবে বলেই আশা আমাদের ৷ এর জন্য আমরা কলকাতায় নতুন একটি আঞ্চলিক অফিস খোলার প্রয়োজন বলে মনে করেছি ৷ একটা বড় অফিস ব্যবসা বাড়ানোর কাজেই শুধু নয়,  এই অঞ্চলে আমাদের গ্রাহক পরিষেবা উন্নতিতেও অনেকাংশে সাহায্য করবে বলে মনে করছি আমরা ৷’’
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কলকাতায় এসবিআই লাইফের নতুন আঞ্চলিক অফিস
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement