TRENDING:

গ্রাহকদের বিনামূল্যে ২ লক্ষ টাকার সুবিধা দিচ্ছে SBI !

Last Updated:

ব্যাঙ্কের তরফে জনধন গ্রাহকদের SBI Rupay Jandhan Card-এর সুবিধা দেওয়া হয়ে থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের (State Bank of India) গ্রাহকদের জন্য রয়েছে সুখবর ! গ্রাহকদের ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স বিনামূল্যে (Free Insurance) দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ৷ তবে এই সুবিধা কেবল জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের দেওয়া হচ্ছে ৷ প্রধানমন্ত্রী জনধন যোজনা (PM Jan Dhan Scheme) ২০১৪ সালে শুরু করা হয়েছিল ৷ আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের ব্যাঙ্কিং পরিষেবার (আর্থিক পরিষেবা, সেভিংস, ক্রেডিট, বিমা, পেনশন) সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে শুরু করা হয়েছিল জনধন যোজনা ৷
advertisement

ব্যাঙ্কের তরফে জনধন গ্রাহকদের SBI Rupay Jandhan Card-এর সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এই কার্ডে ব্যাঙ্ক গ্রাহকদের ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভারের সুবিধা দিয়ে থাকে ৷ রুপে কার্ডের (Rupay Card) মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেও পারবেন এবং কার্ড ব্যবহার করে শপিং করারও সুবিধা রয়েছে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/check-out-register-on-pm-kisan-mobile-app-goi-and-get-rs-6000-rupees-dc-656821.html

advertisement

ট্রান্সফার করার রয়েছে সুবিধা-

বেসিক সেভিংস অ্যাকাউন্টকে (Savings Account) জনধন যোজনা অ্যাকাউন্টে ট্রান্সফার করার বিকল্প রয়েছে ৷ জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাঙ্কের তরফে RuPay PMJDY কার্ড দেওয়া হয় ৷ ২৮ অগাস্ট ২০১৮-এর মধ্যে খোলা জনধন অ্যাকাউন্টে জারি RuPay PMJDY কার্ডে মিলবে ১ লক্ষ টাকার বিমা ৷ ২৮ অগাস্ট ২০১৮-এর পর জারি RuPay কার্ডে মিলবে ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল কভার বেনিফিট ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/start-this-online-business-and-earn-crores-of-rupees-dc-656807.html

কীভাবে করবেন ক্লেম ?

এই যোজনায় দেশের বাইরে হওয়া দুর্ঘটনার ক্ষেত্রেও মিলবে ইনস্যুরেন্স কভার ৷ সঠিক কাগজপত্র জমা দিয়ে ভারতীয় মুদ্রায় ক্লেমের টাকা দেওয়া হবে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/check-out-petrol-and-diesel-prices-on-11th-september-saturday-dc-656794.html

কীভাবে জনধন অ্যাকাউন্ট খুলবেন ?

সেরা ভিডিও

আরও দেখুন
অরিজিৎ সিং-এর সিদ্ধান্তে মন ভারাক্রান্ত হেঁসেলে আসা ছাত্র ছাত্রীদের
আরও দেখুন

নতুন জনধন অ্যাকাউন্ট খুলতে চাইলে (How to open Jandhan account) নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে ফর্ম জমা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ এর জন্য ব্যাঙ্কের তরফে একটি ফর্ম দেওয়া হবে ৷ ফর্মে নিজের নাম, ব্যাঙ্ক ব্রাঞ্চে নাম, আবেদনকারীর ঠিকানা, নমিনি, বার্ষিক আয়, এসএসএ কোড বা ওয়ার্ড নম্বর, ভিলেজ কোড বা টাউন কোড ইত্যাদি তথ্য জমা দিতে হবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের বিনামূল্যে ২ লক্ষ টাকার সুবিধা দিচ্ছে SBI !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল