TRENDING:

Salary Hike: কর্মীদের জন্য সুখবর! আগামী বছর ‘ডাবল ডিজিট’ বেতন বাড়ার সম্ভাবনা, গড় স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে ৮.৬%

Last Updated:

Salary Hike Likely to be in Double Digit Next Year: বিশেষজ্ঞরা আশাবাদী, আগামী বছর অর্থাৎ ২০২২-এ স্যালারি ইনক্রিমেন্ট কর্মীদের এ বছরের তুলনায় অনেকটাই ভালো হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: করোনা মহামারীর জেরে গত দু’বছরে জীবনটাই যেন আমুল বদলে গিয়েছে ৷ কাজের ধরণ বদলেছে ৷ ব্যবসায় প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অনেককে ৷ তবে ধীরে ধীরে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে ৷ সবাই প্রার্থনায় রয়েছেন, করোনার তৃতীয় ঢেউ (Third Wave Of Covid) আর যাতে না আসুক ৷ কারণ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতেই হিমশিম খেতে হয়েছিল ৷ নতুন করে কিছু হলে পুনরায় বিপদে পড়বেন সাধারণ মানুষ ৷ তবে কোভিড ভ্যাকসিনেশনের (Covid Vaccination) হার দেশে বাড়ছে ৷ করোনা আক্রান্তের সংখ্যাও কমছে ৷ তাই আগামী বছরটা নিয়ে আশাবাদী হওয়া যেতেই পারে ৷ বিশেষজ্ঞরা অন্তত এমনটাই মনে করছেন ৷ তাদের ভবিষ্যদ্বাণী, আগামী বছরেই অধিকাংশ সংস্থাই লাভের মুখ দেখবে ৷ কর্মীদের জন্যও ভালো খবর, তাদের ‘ডাবল ডিজিট’ বেতন বৃদ্ধির (Double Digit Salary Increment) সম্ভাবনা রয়েছে ৷ গড় বেতন বৃদ্ধির পরিমাণও কমপক্ষে ৮.৬ শতাংশ হবে বলেই মনে করা হচ্ছে ৷
Representative Image
Representative Image
advertisement

আরও পড়ুন- সন্তানদের স্কুলে পাঠিয়ে পর্ন ফিল্ম শ্যুট করতেন বাবা-মা ! সমস্যা এল অন্য অভিভাবকদের তরফে

আইটি সেক্টরেও ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ৷ নতুন কর্মী নিয়োগের পাশাপাশি ১২০-১৩০ শতাংশ ‘স্যালারি হাইক’ দিয়েও অনেককে নেওয়া হচ্ছে ৷ অর্থাৎ সংস্থাগুলি তাদের প্রয়োজনে কর্মীদের উপর বেশি টাকা খরচ করতেও রাজি ৷ করোনাকালে এই ছবিটা কিছুদিন আগেও ছিল সম্পূর্ণ উল্টো ৷ চাকরি পাওয়ার থেকে চাকরি হারানোর সংখ্যাটাই ছিল বেশি ৷ অনেকে এখনও তা কাটিয়ে উঠতে পারেননি ৷ দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রচুর ৷ যাদের আগে চাকরি ছিল, তারা অনেকেই চাকরি হারিয়েছেন করোনাকালে ৷ এরপর নতুন করে কিছু পাননি ৷ এমন মানুষের সংখ্যাও প্রচুর ৷ তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা ৷ করোনা কোনওদিনই পুরোপুরি হয়তো নির্মুল আর হবে না ৷ কিন্তু এই রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা মানুষের চলে এলেই আবার আগের ছবিটা ফিরে আসবে ৷

advertisement

আরও পড়ুন- লাখ টাকার উপরে বিল ! রেস্তোরাঁয় ডিনার করার পর বিল দেখে প্রায় অজ্ঞান হওয়ার জোগাড় ব্যক্তির

সেরা ভিডিও

আরও দেখুন
রেল যাত্রীদের জন্য সুখবর! বীরভূমের সিউড়ি-বক্রেশ্বর হয়ে নলা, লাইনের সার্ভেতে সবুজ সঙ্কেত
আরও দেখুন

বিশেষজ্ঞরা আশাবাদী,  আগামী বছর অর্থাৎ ২০২২-এ স্যালারি ইনক্রিমেন্ট (Salary Increment) কর্মীদের এ বছরের তুলনায় অনেকটাই ভালো হবে ৷ সমীক্ষা বলছে, ২০২১-এ ৯০ শতাংশ সংস্থাই কর্মীদের ইনক্রিমেন্ট (বেতন বাড়ানো) দিয়েছে গড়ে ৮ শতাংশের মতো ৷ ২০২০-তে যা ছিল ৪.৪ শতাংশ ৷ অধিকাংশ সংস্থা গত বছর বেতন বাড়়ানোর কথা ভাবতেই পারেনি ৷ বরং কর্মহীন হয়ে পড়তে হয়েছে প্রচুর সংখ্যায় মানুষকে ৷ কিন্তু এই ট্রেন্ড বদলাচ্ছে ৷ আগামী বছরে বেতন বাড়ার পরিমাণ ‘ডাবল ডিজিট’ বা দু’অঙ্কের হওয়ার সম্ভাবনা বেশি ৷ অর্থাৎ ১০ শতাংশ বা তার বেশি (যার ভাগ্যে যতটা জুটবে) ৷ ফিরে আসতে পারে ২০১৯-এর করোনার আগের ছবিটা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Salary Hike: কর্মীদের জন্য সুখবর! আগামী বছর ‘ডাবল ডিজিট’ বেতন বাড়ার সম্ভাবনা, গড় স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে ৮.৬%
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল