TRENDING:

2000 currency notes: বাতিল হল ২০০০ টাকার নোট, জানিয়ে দিল RBI! ব্যাঙ্ক থেকে কীভাবে বদল, কতদিন সুযোগ?

Last Updated:

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, ছাপানো বন্ধ হলেও ২০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বাই: অনেক দিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত ২০০০ টাকার নোট বাতিলই করে দিল রিজার্ভ ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ২০০০ টাকার নোট আর ছাপবে না তারা৷
advertisement

তবে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, ছাপানো বন্ধ হলেও ২০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে না৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ৷ আগামী ২৩ মে থেকে ব্যাঙ্কগুলিতে এই সুবিধা মিলবে৷ তবে একবারে ২০০০ টাকার নোটে ২০ হাজার টাকার বেশি বদলানো যাবে না৷

advertisement

সাধারণ মানুষকে যাতে নতুন করে আর ২০০০ টাকার নোট গ্রাহকদের না দেওয়া হয় ব্যাঙ্কগুলিকে সেই নির্দেশও দেওয়া হয়েছে৷ ২০০০ টাকার নোটের ভবিষ্যৎ নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল৷ ২০১৮-১৯ সালেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে ২০০০ টাকার নোট বাজারে আনা হয়েছিল, তা পূরণ হয়েছে৷ কারণ সেই সময়  বাজারে কম মূল্যের নোটের সরবরাহ কম ছিল৷ সেই ঘাটতি পূরণ করেছিল ২০০০ টাকার নোট৷ যদিও বর্তমানে অন্যান্য নোটের সরবরাহ পর্যাপ্ত রয়েছে৷ সেই কারণেই ২০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

আরবিআই আরও জানিয়েছে, ২০০০ টাকার ৮৯ শতাংশ নোটই ২০১৭ সালের আগে ছাপানো৷ ফলে সেগুলির চার-পাঁচ বছরের যে স্বাভাবিক আয়ু তা ইতিমধ্যেই ফুরিয়েছে৷ ২০২৩ সালের ৩১ মার্চের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে বাজারে যে সংখ্যক ২০০০ টাকার নোট রয়েছে তাঁর মূল্য ৩.৬২ লক্ষ কোটি টাকা৷ আরবিআই-এর এই ঘোষণায় অনেকেরই ২০১৬ সালে মোদি সরকারের নোট বাতিলের কথা মনে পড়ছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
2000 currency notes: বাতিল হল ২০০০ টাকার নোট, জানিয়ে দিল RBI! ব্যাঙ্ক থেকে কীভাবে বদল, কতদিন সুযোগ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল