TRENDING:

PM Kisan: আগামী কিস্তির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আগের আটতে থাকা টাকা! দেখে নিন কী করতে হবে

Last Updated:

পিএম কিষান যোজনার (PM Kisan Scheme) সুবিধাভোগীদের লিস্টে নাম থাকলে এই টাকা পেয়ে যাবেন কৃষকরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Scheme) সুবিধাভোগীদের জন্য রয়েছে সুখবর ৷ আগের কিস্তির টাকা না পেয়ে থাকলে চিন্তার কোনও কারণ নেই ৷ খুব সহজেই আটকে থাকা আগের কিস্তির টাকা পেয়ে যাবেন ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Scheme) অনুযায়ী, যদি কোনও কৃষকের নাম সুবিধাভোগীদের লিস্টে সামিল থাকে এবং কোনও কারনে আগের কিস্তির টাকা না পেয়ে থাকেন তাহলে পরের কিস্তির সঙ্গে সেই টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/petrol-and-diesel-prices-remain-unchanged-for-11-consecutive-days-check-out-latest-rates-dc-659245.html

সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র সরকার (Central Government) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Scheme) টাকা দ্বিগুণ করার বিষয়ে পর্যালোচনা করছে ৷ সে ক্ষেত্রে এবার কৃষকদের বছরে ৬০০০ টাকার বদলে ১২০০০ টাকার আর্থিক সাহায্য করা হবে ৷ বর্তমানে প্রায় ১২.১৪ কোটি কৃষক পরিবার এই যোজনার সঙ্গে যুক্ত রয়েছে ৷

advertisement

একাধিক কৃষকদের অ্যাকাউন্টে আসেনি নবম কিস্তির টাকা

জানা গিয়েছে, একাধিক কৃষকদের অ্যাকাউন্টে নবম কিস্তির টাকা আসেনি ৷ তবে এর জন্য চিন্তার কোনও কারন নেই বলেই জানানো হয়েছে ৷ পিএম কিষান যোজনার (PM Kisan Scheme) সুবিধাভোগীদের লিস্টে নাম থাকলে এই টাকা পেয়ে যাবেন কৃষকরা ৷ কোনও কারণবশত যদি নবম কিস্তির টাকা আটকে গিয়ে থাকেও পরের কিস্তিতে এক সঙ্গে এই টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে ৷ তবে খেয়াল রাখতে হবে যে কৃষকরা নিজেদের সম্বন্ধে সঠিক তথ্য জমা দিয়েছেন ৷ কিস্তির টাকা না পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর ভুল দেওয়া ৷ পিএম কিষান যোজনার আধিকারিক পোর্টালে গিয়ে ভুল তথ্য সংশোধন করে নিতে পারবেন ৷ এর জন্য pmkisan.gov.in/Grievance.aspx লিঙ্কে ক্লিক করতে হবে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/follow-these-steps-to-add-name-of-new-members-in-ration-card-dc-658752.html

আগামী কিস্তির টাকার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন

আগামী কিস্তির জন্য এই যোজনায় রেজিস্ট্রেশন করানোর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ ৷ আপনার আবেদন জমা হয়ে গেলে এবং সঠিক থাকলে নভেম্বর মাসে ২০০০ টাকা অ্যাকাউন্টে চলে আসবে ৷ এরপর ডিসেম্বরে পরের কিস্তির ২০০০ টাকাও চলে আসবে অ্যাকাউন্টে ৷ অর্থাৎ ৪০০০ টাকা পেতে চাইলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/new-business-opportunity-start-lemon-grass-farming-with-20-thousand-rupees-and-earn-up-to-4-lac-rupees-dc-658733.html

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: আগামী কিস্তির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আগের আটতে থাকা টাকা! দেখে নিন কী করতে হবে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল