TRENDING:

Alert! ‘আধার কার্ডের উপর ৫ লক্ষ টাকা লোন দিচ্ছে সরকার ?’ জেনে নিন সত্যিটা না হলে ঠকতে হবে

Last Updated:

শীঘ্রই সাবধান হয়ে যান ৷ এই ফাঁদে পা দেওয়ার আগে সত্যটা জেনে নেওয়া দরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে যাতে দাবি করা হয়েছে মোদি সরকার আধার কার্ড থাকলে সহজেই লোন দিচ্ছে ৷ আপনার কাছেও কি এরকম মেসেজ এসেছে ? যদি এসে থাকে তাহলে শীঘ্রই সাবধান হয়ে যান ৷ এই ফাঁদে পা দেওয়ার আগে সত্যটা জেনে নেওয়া দরকার ৷
advertisement

মোদি সরকার দেশের যুব সম্প্রদায়ের জন্য একাধিক যোজনা চালিয়ে থাকে ৷ এই সমস্ত যোজনায় সহজে লোন দেওয়ার কথা বলা হয়েছে ৷ এছাড়াও সরকারের তরফে মুদ্রা লোন যোজনা চালানো হয়ে থাকে ৷ এর মাধ্যমে কম সুদে লোন নিয়ে নিজেদের রোজগার শুরু করতে পারবেন যুবকরা ৷

আরও পড়ুন: ফের বিপুল দাম বাড়ল সোনার, চেক করে নিন কলকাতায় ১০ গ্রামের দাম কত হল

advertisement

ভাইরাল হওয়া মেসেজে কী বলা হয়েছে ?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মেসেজে দাবি করা হয়েছে কেন্দ্র সরকার সমস্ত নাগরিকদের আধার কার্ডের উপরে ৪.৭৮ লক্ষ টাকার লোন দিচ্ছে ৷ যাঁদের কাছে আধার কার্ড রয়েছে তাঁরা এই লোনের জন্য আবেদন করতে পারবেন ৷ এর আগে আরও একটি ভাইরাল মেসেজে দাবি করা হয়েছে যে সরকার বেকার যুবকদের ৬০০০ টাকার ভাতা দিচ্ছে এবং তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু দুটি মেসেজের দাবির কোনও সত্যতা নেই বলে জানিয়ে দিয়েছে সরকার ৷

advertisement

আরও পড়ুন: ঝটপট লোন পেতে চান? ঋণের আবেদন করার আগে মিটিয়ে ফেলতে হবে এই কাজগুলি!

কী জানাল সরকার ?

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

ভাইরাল পোস্টের ফ্যাক্ট যাচাই করার পর পিআইবি-র তরফে ট্যুইট করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত দাবি সম্পূর্ণ ভুয়ো ৷ সরকারের তরফে এই ধরনের কোনও লোন অফার দেওয়া হচ্ছে না ৷ পিআইবি এই সমস্ত মেসেজ শেয়ার না করার পরামর্শ দিয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert! ‘আধার কার্ডের উপর ৫ লক্ষ টাকা লোন দিচ্ছে সরকার ?’ জেনে নিন সত্যিটা না হলে ঠকতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল