TRENDING:

দাম বাড়ল পেট্রোলের, কমল ডিজেলের

Last Updated:

ফের দাম বাড়ল পেট্রোলের ৷ বৃহস্পতিবার পেট্রোলের প্রতি লিটারে দাম বাড়ল ৫৮ পয়সা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের দাম বাড়ল পেট্রোলের ৷ বৃহস্পতিবার পেট্রোলের প্রতি লিটারে দাম বাড়ল ৫৮ পয়সা ৷ অন্যদিকে ডিজেলের দাম কমল লিটারে ৩১ পয়সা ৷ বৃহস্পতিবার মধ্যরাত থেকে লাগু হতে চলেছে নতুন দাম ৷ ৬৩,৪৭ টাকা থেকে দাম বেড়ে পেট্রোলের দাম হল ৬৪.০৫ টাকা ৷ একই ভাবে ডিজেলের দাম ৫২.৯৪ টাকা থেকে কমে হল ৫২.৬৩ পয়সা ৷
advertisement

এই নিয়ে সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বার দাম বাড়ল পেট্রোলের ৷ অন্যদিকে সামান্য হলেও দাম কমেছে ডিজেলের ৷ এর আগে চলতি মাসের ১ তারিখ দাম বেড়েছিল পেট্রোল ও ডিজেলের ৷ পেট্রোলের ক্ষেত্রে দাম বেড়েছিল লিটার প্রতি ৩.৩৮ টাকা ৷ ডিজেলের দাম বেড়েছিল লিটার প্রতি ২.৬৭ টাকা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের দাম বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠা-নামা করতে থাকে ৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য বাড়াও পেট্রলের দামবৃদ্ধির কারণ বলে তেল সংস্থাগুলি জানিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দাম বাড়ল পেট্রোলের, কমল ডিজেলের