TRENDING:

Petrol-Diesel Prices Today: এই শহরে ৮২.৯৬ টাকায় মিলছে পেট্রোল, দেখে নিন আপনার শহরে জ্বালানির দর

Last Updated:

Petrol-Diesel Prices Today: দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আইওসিএল (IOCL) মঙ্গলবার ২রা ফেব্রুয়ারির জন্য পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ গত তিন মাসে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত ৭ বছরের মধ্যে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে ৷ ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ অক্টোবর ২০১৪-র পর এটাই সর্বোচ্চ ৷ তবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পরও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ মনে করা হচ্ছে সামনেই বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন থাকার কারণে তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে না ৷
advertisement

আরও পড়ুন: ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ে ৩০ শতাংশ কর, ডিজিটাল সম্পদ নিয়ে বড় ঘোষণা নির্মলার

দীপাবলির সময় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে জ্বালানির উপরে এক্সাইজ ও ভ্যাটের রেট কমানো হয়েছিল ৷ এর জেরে দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ১০ থেকে ১৭ টাকা পর্যন্ত দাম কমেছিল তেলের ৷ দীপাবলির পর একদিনও দাম বাড়েনি পেট্রোল ও ডিজেলের ৷

advertisement

তবে এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দামে ওঠা-পড়া লেগেই রয়েছে ৷ ক্রুড অয়েলের দাম ৬৯ থেকে ৮৫ ডলার প্রতি ব্যারেল দামের মধ্যে ঘোরাফেরা করছে ৷ পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সরকারি তেল সংস্থাগুলি নির্ধারিত করে থাকে ৷ এদিনের জারি দাম অনুযায়ী, দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷

advertisement

আরও পড়ুন: সস্তা হল পোশাক, মোবাইল, চার্জার! নির্মলার বাজেটে দাম বাড়ল কীসের?

দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম-

  • দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
  • advertisement

  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
  • গান্ধিনগর- পেট্রোল ৯৫.৩৫ টাকা, ডিজেল ৮৯.৩৩ টাকা
  • রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
  • পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা

আরও পড়ুন: 'জনদরদী-সম্ভাবনাময়' বাজেট! নির্মলা সীতারমণকে অভিনন্দন জানিয়ে বললেন মোদি...

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel Prices Today: এই শহরে ৮২.৯৬ টাকায় মিলছে পেট্রোল, দেখে নিন আপনার শহরে জ্বালানির দর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল