TRENDING:

Petrol Diesel Prices Today: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত

Last Updated:

Petrol Diesel Prices Today: দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বুধবার দেশের চার মহানগরের মধ্যে কেবল চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন করেছে সরকারি তেল সংস্থা ৷ এছাড়া লখনউ, গুরুগ্রাম, জয়পুর-সহ একাধিক শহরে বদল করা হয়েছে তেলের দাম ৷
advertisement

আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম লাগাতার বাড়তে থাকা সত্ত্বেও সরকারি তেল সংস্থাগুলি দিল্লি, মুম্বইয়ের মতো মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম গত তিন মাস ধরে স্থির রেখেছে ৷ অপরিশোধিত তেলের দাম প্রায় ১০০ ডলার প্রতি ব্যারেলের আশপাশে পৌঁছে গিয়েছে ৷ মুম্বইয়ে এখনও পেট্রোলের দাম লিটার প্রতি ১১০ টাকা যা অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে বেশি ৷ বুধবার চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০১.৫১ টাকা হয়ে গিয়েছে ৷

advertisement

আরও পড়ুন:  আরোগ্য সেতু অ্যাপে তৈরি করুন ‘ইউনিক হেলথ আইডি নম্বর’, পাবেন প্রচুর সুবিধা!

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম

  • দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মু্ম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০১.৫১ টাকা, ডিজেল ৯১.৫৩ টাকা
  • advertisement

  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা

যে শহরে বদল হয়েছে দাম

  • লখনউ- পেট্রোল ৯৫.৪৭ টাকা, ডিজেল ৮৬.৯৯ টাকা
  • গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৯০ টাকা, ডিজেল ৮৭.১১ টাকা
  • নয়ডা- পেট্রোল ৯৫.৬৮ টাকা, ডিজেল ৮৭.১৮ টাকা
  • জয়পুর- পেট্রোল ১০৭.৮৮ টাকা, ডিজেল ৯১.৪৪ টাকা
  • advertisement

আরও পড়ুন: লকার ভাড়া নেবেন? দেখে নিন কোন ব্যাঙ্ক কত টাকা চার্জ নেয়!

দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷

আরও পড়ুন: অনলাইন টিকিট বুকিংয়ের নিয়ম বদলাল IRCTC, জেনে নিন নতুন নিয়ম

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম আপনি SMS এর মাধ্যমেও সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠাতেই জেনে যাবেন পেট্রোল ও ডিজেলের দাম ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে পাঠিয়ে জানতে পারবেন পেট্রোল ও ডিজেলের দাম ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices Today: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল