TRENDING:

ফের দাম কমল পেট্রোল ডিজেলের

Last Updated:

ফের দাম কমল পেট্রোল ডিজেলের ৷ রবিবার পেট্রোলে লিটার প্রতি ১ টাকা ৪২ পয়সা ও ডিজেলে লিটার প্রতি ২ টাকা ১ পয়সা দাম কমল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের দাম কমল পেট্রোল ডিজেলের ৷ রবিবার পেট্রোলে লিটার প্রতি ১ টাকা ৪২ পয়সা ও ডিজেলে লিটার প্রতি ২ টাকা ১ পয়সা দাম কমল ৷ এই নিয়ে একই মাসে তিন বার দাম কমল পেট্রোল ডিজেলের ৷ নতুন দাম রবিবার মধ্যরাত থেকে কার্যকর করা হয়েছে ৷
advertisement

এর জেরে দিল্লিতে রবিবার  মধ্যরাত থেকে একলিটার পেট্রোলের দাম কমে হয়েছে ৬১ টাকা ৯ পয়সা ৷ র আগে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৬২ টাকা ৫১ পয়সা ৷ একই ভাবে ডিজেলের দাম ৫৪ টাকা ২৮ পয়সা প্রতি লিটার থেকে কমে হয়েছে ৫২ টাকা ৪৭ পয়সা ৷

এর আগে জুলাই মাসের জুলাই ১৬ তারিখ পেট্রোলের দাম কমেছিল লিটারে ২ টাকা ২৫ পয়সা ৷ ওই একই দিনে লিটার পিছু ডিজেলের দাম কমেছিল ৪২ পয়সা ৷ পয়লা জুলাই পেট্রোলের দাম কমেছিল লিটারে ৮৯ পয়সা ও ডিজেলের লিটারে ৪৯ পয়সা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠা-নামা করতে থাকে ৷ তার সঙ্গে সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের দাম কমল পেট্রোল ডিজেলের