চাষাবাদে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল পূর্ব বর্ধমান জেলার গলসির সিমনোড়ী এলাকায়। চাষের জমিতে কীটনাশক দিতে ব্যবহৃত হল অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। ড্রোনের সাহায্যে বিঘের পর বিঘে জমিতে ওষুধ স্প্রে করলেন এক কৃষক। আর ড্রোনের সাহায্যে ওষুধ স্প্রে দেখতে ভিড় জমান আশেপাশের মাঠের উৎসুক কৃষকেরাও।
advertisement
এতে একদিকে যেমন শ্রমিকের খরচ কমবে তেমনই সাপের উপদ্রবের মধ্যে জমিতে নামার হাত থেকেও রক্ষা পাবেন কৃষকেরা। এমনকি এতে সময় ও ওষুধেরও সাশ্রয় হবে বলে দাবি কৃষকদের।আর বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসেব করে চাষ করলে ড্রোনের সাহায্যে স্প্রে করা কৃষকদের জন্য হয়ে উঠবে খুবই সাশ্রয়ী পদ্ধতি।
এলাকার কৃষকরা জানান, এই পদ্ধতিতে জমিতে স্প্রে করলে চাষিরা উপকৃত হবেন। এতে একদিকে যেমন সময় বাঁচবে, শ্রমিক সংকট থেকে মুক্তি পাওয়া যাবে তেমনই ওষুধেরও সাশ্রয় হবে। তারা আরও জানান, এই ‘ওয়াও গো গিরি কৃষি বিমান’ কিনলে কৃষি দফতরের পক্ষ থেকে চল্লিশ শতাংশ সাবসিটিতে পাওয়া যাবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই আধুনিক পদ্ধতিতে ওষুধ স্প্রে করা হলে কম খাটনিতে মিলবে লাভ, আশাবাদী কৃষকেরা। সরকারি ভর্তুকি আর সঠিক প্রচার বজায় থাকলে আগামী দিনে এই আধুনিক ড্রোন ব্যবহার বদলে দিতে পারে কৃষকদের ভাগ্য।





