TRENDING:

Petrol Diesel Prices : কিছু শহরে দাম বাড়ল তো কিছু শহরে কমল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল

Last Updated:

অশোধিত তেলের দামে গত ২৪ ঘণ্টায় বিশেষ কোনও বদল হয়নি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গ্লোবাল মার্কেটে অশোধিত তেলের দাম গত ২৪ ঘণ্টায় ওঠা-নামা লেগেই রয়েছে ৷ সরকারি তেল সংস্থাগুলির তরফে এদিনের পেট্রোল ও ডিজেলের দামে বড় বদল করা হয়েছে ৷ উত্তরপ্রদেশে একাধিক শহরে দাম বেড়ে গিয়েছে আবার কিছু শহরে কমে গিয়েছে দাম ৷ তবে অন্যান্য দিনের মতো দিল্লি-মুম্বইয়ের মতো মহানগরে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷
advertisement

উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় পেট্রোল ২৮ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৬৪ টাকা হয়েছে, ডিজেল ২৬ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৮২ টাকা হয়েছে ৷ গাজিয়াবাদে পেট্রোল ৩২ পয়সা বেড়ে ৯৬.৫৮ টাকা হয়েছে, ডিজেলের দাম ৩২ পয়সা বেড়ে হয়েছে ৮৯.৭৫ টাকা ৷ লখনউতে পেট্রোলের দাম ১৩ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৪৪ টাকা হয়েছে, ডিজেল ১২ পয়সা কমে ৮৯.৬৪ টাকা হয়েছে ৷ বিহারের রাজধানী পটনাতে পেট্রোলের দাম ৩৫ পয়সা সস্তা হয়ে ১০৭.২৪ টাকা হয়েছে, ডিজেল ৩২ পয়সা সস্তা হয়ে ৯৪.০৪ টাকা হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: কালীপুজোর আগে ফের সোনার দামে ধস! ফের সস্তা মধ্যবিত্তের প্রিয় ধাতু

আরও পড়ুন: পিএফের সুদ দেরিতে পেলে কী হবে? কেন মাসের পর মাস বিলম্ব হয়? এর বিকল্প জানেন!

অশোধিত তেলের দামে গত ২৪ ঘণ্টায় বিশেষ কোনও বদল হয়নি ৷ ব্রেন্ট ক্রুডের দাম ০.১৮ ডলার বেড়ে ৯২.২৯ ডলার প্রতি ব্যারেল হয়েছে ৷ WTI এর দাম ০.১০ ডলার বেড়ে প্রতি ব্যারেলে ৮৫.৯৮ ডলার হয়ে গিয়েছে ৷

advertisement

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম

  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা

advertisement

অন্যান্য শহরে জ্বালানির দাম-

  • নয়ডা- পেট্রোল ৯৬.৬৪ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৬.৪৪ টাকা, ডিজেল ৮৯.৬৪ টাকা
  • পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
  • গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    গৌর পূর্ণিমার আগেই ‘হাউসফুল’ মায়াপুর! থাকার জায়গা পেতে হাহাকার, এখনই বুক না করলে বিপদ!
    আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : কিছু শহরে দাম বাড়ল তো কিছু শহরে কমল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল