TRENDING:

৩১ ডিসেম্বর পর্যন্ত এই কাজ না করলে সিজ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Last Updated:

KYC Update: রিজার্ভ ব্যাঙ্কের তরফে কেওয়াইসি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নতুন বছরে হতে চলেছে একাধিক বদল যার প্রভাব পড়তে চলেছে সরাসরি আপনার জীবনে ৷ এর মধ্যে সামিল রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট ৷ ১ জানুয়ারি ২০২২ থেকে যে সমস্ত অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই সেগুলি সিজ করে নেওয়া হবে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে কেওয়াইসি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ৷
স্যালারি অ্যাকাউন্টের অনেক সুবিধে৷ প্রতীকী ছবি
স্যালারি অ্যাকাউন্টের অনেক সুবিধে৷ প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: ১ জানুয়ারি অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা ? এই কাজটি না করলে আটকে যাবে টাকা....

ব্যাঙ্কে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করানো না থাকলে আর দেরি করবেন না ৷ শীঘ্রই এই কাজটি না করলে নতুন বছরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে এবং কোনও লেনদেন করতে পারবেন না ৷ রিজার্ভ ব্যাঙ্ক এরকম অ্যাকাউন্ট হোল্ডারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ৷

advertisement

আরও পড়ুন: কলকাতায় কত হল পেট্রোল ও ডিজেলের দাম? দেখে নিন এখানে...

প্রত্যেক দু’বছরে KYC করা জরুরি

নিজের গ্রাহকদের জানুন অর্থাৎ কেওয়াইসি (Know Your Customer) অনুযায়ী, গ্রাহকদের তাদের পরিচয় ও ঠিকানার প্রমান পত্র দিতে হবে ৷ যে কোনও রকমের লেনদেনের কেওয়াইসি বাধ্যতামূলক ৷ কেওয়াইসি-র মাধ্যমে গ্রাহকরা সম্পর্ক তথ্য নিয়ে থাকে ব্যাঙ্ক ৷ কিছু গ্রাহকের ক্ষেত্রে ২ বছর অন্তর কেওয়াইসি করতে হয়, আবার কয়েক জনের ক্ষেত্রে ১০ বছরে কেওয়াইসি করাতে হয় ৷ লম্বা সময় পর্যন্ত নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার চালু করার জন্য কেওয়াইসি আপডেট করানো অত্যন্ত জরুরি ৷

advertisement

আরও পড়ুন: ২০২২-এ নতুন বিনিয়োগ শুরু করে টাকা জমাতে চান? এক নজরে দেখে নিন সেরা ২২ উপায়!

সেরা ভিডিও

আরও দেখুন
৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার
আরও দেখুন

কেওয়াইসি আপডেট করানোর জন্য ব্যাঙ্কে অবশ্যই নিয়ে যেতে হবে এই ডকুমেন্টসগুলি - কেওয়াইসি আপডেট করানোর জন্য পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে যেতে হবে ৷ বাড়িতে বসে অনলাইনেও কেওয়াইসি করাতে পারবেন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩১ ডিসেম্বর পর্যন্ত এই কাজ না করলে সিজ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল